RE: বাংলা মুভি রিভিউ: গুরু দক্ষিনা
আসলে এই মুভি দেখার পরে বলার ভাষা খুঁজে পাচ্ছিনা, এতো সুন্দর কাহিনী অবলম্বনে মুভিটি যে দুটি চোখ মেলে শুধু দেখতে হবে।
দাদা আমি আপনার এই কথাটির সাথে একদম সহমত পোষণ করছি। গুরুদক্ষিণা এই মুভিটি আমি অনেকবার দেখেছি। সত্যি কথা বলতে এই ধরনের বাংলা মুভি সর্বকালেই সকলের কাছে জনপ্রিয়তা অর্জন করে। আমি যখন প্রথম এই মুভিটি দেখেছি তখন আমার দুচোখে অশ্রু ঝরেছিল। আসলে একজন গুরুর প্রতি অসম্মান, অবজ্ঞা ও গুরুর কষ্টের জীবন আমাকে খুবই ব্যথিত করেছিল। আমি যখন এই মুভিটি দেখেছিলাম তখন আমার মনের অজান্তেই দু চোখ বেয়ে পানি ঝরছিল। যখন একটি মুভির গল্প মানুষকে আকৃষ্ট করে এবং মানুষের হৃদয়ে স্পর্শ করে তখন সেই মুভিটি একটি সার্থক মুভি হয়ে যায়। আর মুভিতে যারা অভিনয় করেছিলেন তারা প্রত্যেকেই অনেক গুণী শিল্পী। আমি এই গুণী শিল্পীদেরকে মন থেকে শ্রদ্ধা করি ও সম্মান করি। এই গুণী শিল্পীরা তাদের এই অভিনয়ের মাধ্যমে জনপ্রিয় বাংলা মুভি আরো বেশি জনপ্রিয় করে তুলেছেন। সময়ের পর সময়, যুগের পর যুগ এই মুভিগুলো সকলের মনে জায়গা করে নিয়েছে। কিছু কিছু শিল্পী রয়েছেন যারা তাদের অভিনয়ের দক্ষতায় ও সুন্দর কাহিনী অবলম্বনে এমন কিছু মুভি তৈরি করেন যেগুলো যুগের পর যুগ মানুষের মুখে মুখে রয়ে যায়। তবে যাই হোক না কেন আপনি অনেক সুন্দর ভাবে গুরুদক্ষিণা মুভি রিভিউ আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।