You are viewing a single comment's thread from:

RE: "আমার জন্মদিনে আমার মায়ের নিজের প্রথম লেখা কবিতা"

in আমার বাংলা ব্লগ4 years ago

ঈশ্বর তোর সকল স্বপ্ন পূরণ করবে জানি।
সেই আশীর্বাদ করি আমি সর্বদা,
মুছে যাক আজকের দিনে সব গ্লানি দুর্ভাবনা,
স্মৃতিময় হোক স্মরণীয় হোক এ মোর শুভকামনা।
তুই যে আমার আমার সোনা মেয়েটা।

আপনার জন্মদিনে আপনার মায়ের দেওয়া এই উপহারটি আমার মনে হয় সবচেয়ে সেরা উপহার ছিল। মা আমাদের সবচেয়ে আপনজন। তিনি আপনার জন্মদিন উপলক্ষে এতো সুন্দর একটি কবিতা উপহার দিয়েছে যা বলে বোঝানোর ভাষা নেই আমার। সত্যিই আমি যখন কবিতাটি পড়ছিলাম তখন মনের অজান্তেই চোখে দু ফোটা জল চলে এসেছিল। আসলে আমার মনে হয় সব মা সবসময় সন্তানের মঙ্গল কামনা করে। কিন্তু এই মা বাবাকে ছেড়ে আমাদেরকে দূরে থাকতে হয়। এযেন জীবনের কঠিন বাস্তবতা। আপনার মায়ের লেখা কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি বৌদি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64097.51
ETH 1792.23
USDT 1.00
SBD 0.39