You are viewing a single comment's thread from:

RE: সুস্বাদু টেংরা মাছের রেসিপি ।। বাঙালি রেসিপি

in আমার বাংলা ব্লগ4 years ago

আর সাথে টেংরা মাছের পেটে যদি ডিম থাকে তাহলে খাওয়ার বিষয়টা আরো মধুর হয়। পেটে ডিমযুক্ত টেংরা মাছগুলো খেতে অনেক ভালো লাগে আমার কাছে।

দাদা আপনি একদম ঠিক বলেছেন টেংরা মাছ খেতে যেমন সুস্বাদু তার থেকে টেংরা মাছের পেটে যে ডিম থাকে সেটা খেতে আরো বেশি সুস্বাদু। ডিমওয়ালা টেংরা মাছ খেতে খুবই ভালো লাগে। বিশেষ করে নদীতে যেসব ডিমওয়ালা টেংরা মাছ পাওয়া যায় সেগুলো খেতে আরো বেশি ভালো লাগে। মাছের প্রতি বরাবরই আমাদের অনেক চাহিদা রয়েছে। কারণ বাঙালিরা মাছে ভাতে বাঙালি। মাছ ভাতের প্রতি বাঙ্গালীদের চাহিদা একটু বেশি। বিশ্বের অন্যান্য খাবারের কাছে মাছ-ভাত আমাদের কাছে সেরা। আর যদি হয় ডিমওয়ালা কোন মাছ তাহলে খেতে আরো বেশি ভালো লাগে। ডিমওয়ালা টেংরা মাছ গুলো দেখে খেতে ইচ্ছে করছে দাদা। এছাড়া আপনি অনেক সুন্দর ভাবে কচু দিয়ে ডিমওয়ালা টেংরা মাছের রেসিপি তৈরি করেছেন। কচু দিয়ে ডিমওয়ালা টেংরা মাছ রেসিপি দেখেই বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। আপনি দিনে দিনে একদম পাকা রাঁধুনি হয়ে যাচ্ছেন দাদা। ভবিষ্যতে আমাদের বৌদির অনেক সুবিধা হবে। কারণ আপনি রান্নায় বেশ পারদর্শী 🥰। তবে যাই হোক দাদা অনেক মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 63898.75
ETH 1811.35
USDT 1.00
SBD 0.38