You are viewing a single comment's thread from:

RE: ভালো থাকুক সকলে।

in আমার বাংলা ব্লগ4 years ago

ভালো থাকুক সকলে।

সকলে যেন ভালো থাকে এই কামনা করি সবসময়। বর্তমানে ভাইরাস পরিস্থিতির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। আমি আপনার সাথে একমত ভাইয়া। কারণ সরকার জনগণের ভালোর জন্য ভালো সিদ্ধান্ত নেবে সবসময়। আমার মনে হয় আগে সুস্থ থাকা জরুরি তারপর পড়াশোনা। স্কুলের ছোট ছোট বাচ্চাগুলো যদি অসুস্থ হয়ে পরে তাহলে খুবই বাজে একটি পরিস্থিতির সৃষ্টি হবে। ভাইয়া আজকে আপনার এই লেখাগুলো পড়ে কেন জানি খুব খারাপ লাগছে। কারণ এর আগে আমি আদির ব্যাপারে আপনার পোস্টের মাধ্যমে জানতে পেরেছিলাম। অকালে ঝরে গেছে একটি ফুলের মত জীবন। সেই বিষয়টি শোনার পর থেকে আমার অনেক খারাপ লাগছে। তার মধ্যে ওর বাবা-মার যে কি অবস্থা সেটা ভাবতেই বুকটা চাপা কান্নায় ভরে উঠছে। অনেক দুঃখজনক সেই ব্যাপারটি। কেন যে এভাবে সেই প্রিয় মানুষগুলো চলে যায় এটা ভাবলে মাঝে মাঝে খুবই কষ্ট লাগে। তবে যাইহোক ভাইয়া আপনার শরীর ভালো নেই এটা জানে আরো মনটা খারাপ হয়ে গেল। আপনি যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে ওঠেন এবং সুস্থ হয়ে ওঠেন এই দোয়া করছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 62692.24
ETH 1777.95
USDT 1.00
SBD 0.38