You are viewing a single comment's thread from:

RE: দুঃসংবাদ 😫😭।

in আমার বাংলা ব্লগ4 years ago

ভাইয়া আপনার লেখাগুলো পড়ে খুবই কষ্ট পেলাম। ছোট্ট মিষ্টি আদি এই পৃথিবীতে আর নেই এই কথাটি ভাবতেও খারাপ লাগছে। সত্যি কথা বলতে আদির সাথে আমাদের কোন পরিচয় নেই। কিন্তু তারপরেও আদিরই অকালে চলে যাওয়াকে আমরা কেউই মেনে নিতে পারছিনা। কখন কার মৃত্যু এসে দরজায় কড়া নাড়ে সেটা কেউ বলতে পারি না আমরা। কাছের মানুষগুলো হারিয়ে গেলে খুবই কষ্ট হয়। বিশেষ করে ছোট মানুষগুলো যদি এভাবে অকালে হারিয়ে যায় তাহলে আরো বেশি খারাপ লাগে। কারণ ছোটদের প্রতি আমাদের মায়া অনেক বেশি থাকে। হয়তো তার ভাগ্যের পরিহাস সকলকে মেনে নিতেই হবে। আমি শুধু ভাবছি তার বাবা-মায়ের কথা তারা কি করে আদিকে ছেড়ে বাঁচবে। মনে হলেই এই বুকটা কেঁপে উঠছে। সত্যি খুবই কষ্ট পেয়েছি ভাইয়া। আদি যেন জান্নাত বাসি হয় এই কামনাই করছি।😭😭

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.101
BTC 62489.76
ETH 1781.01
USDT 1.00
SBD 0.38