You are viewing a single comment's thread from:

RE: আর একটি নতুন কবিতা " সমুদ্রের সাথে প্রেম "

in আমার বাংলা ব্লগ4 years ago

আমার জীবনের চলার শক্তি ও প্রেরণা হচ্ছে আমার এই প্রিয় মানুষটি। ও সুস্থ থাকলে ভালো থাকলে এবং ওর মুখের হাসি দেখলে আমি সব কষ্ট ভুলে যাই।

প্রিয় মানুষটি যদি কষ্ট থাকে এবং অসুস্থ থাকে তাহলে সেই কষ্ট কাউকে বলে বোঝানো যায় না। প্রিয় মানুষের হাসি মাখা মুখ দেখলে পৃথিবীর সব কষ্ট নিমিষেই দূর হয়ে যায়। বৌদি আপনি একদম ঠিক বলেছেন আমরা সকলেই জানি আপনার প্রিয় মানুষ অর্থাৎ আমাদের সকলের প্রিয় দাদা কিছুদিন যাবত অসুস্থ। আমরা সকলেই চাই তিনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। আমাদের সকলের দোয়া ও আশীর্বাদ রয়েছে পরিবারের উপর। আমরা বিশ্বাস করি আমাদের প্রিয় দাদা খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন। যার উপর এবং যে পরিবারের উপর সকলের এত আশীর্বাদ রয়েছে সেই পরিবারের মানুষগুলো সব সময় ভালো থাকবে এই প্রত্যাশাই করি। এত মানুষের ভালোবাসা ও আশীর্বাদ কখনো মিথ্যা হতে পারেনা। আপনি আপনার সেই প্রিয় মানুষটিকে উদ্দেশ্য করে অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন বৌদি। আমরা সকলেই আশীর্বাদ করি আপনারা যেন ভালো থাকুন এবং সুস্থ্য থাকুন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.093
BTC 63190.73
ETH 1773.15
USDT 1.00
SBD 0.39