You are viewing a single comment's thread from:

RE: সিস্টেম || @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ4 years ago

হাজার হলেও সে আমার বন্ধু ,

ভাইয়া আপনার এই লেখার মাঝে মিশে আছে অনেক আবেগ ও অনুভূতি। সত্যি কথা বলতে আমরা আমাদের বাল্যকালের বন্ধুদেরকে খুব আপন মনে করি। তারা যদি ভালো থাকে আমরা অনেক আনন্দিত হই। হয়তো আপনি তাকে আপন মনে করে তার ভালোর জন্যই তাকে ভালো কিছু করার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু সে সেই ব্যাপারটি ভালোভাবে নেয়নি। হয়তো সে কোন কারণে মানসিকভাবে ভালো ছিল না। তাই হয়তো পুরো ব্যাপারটি তার কাছে অন্যরকম লেগেছে। তবে যাই হোক তবুও তো সে আপনার বন্ধু। হয়তো যেদিন তার ভুল বুঝতে পারবে। সেদিন ঠিকই পস্তাবে। আপনি যেমন সবার ভালোর কথা চিন্তা করেন সে হয়তো ভেবেছে আপনি তাকে অপমান করার জন্য কথাটা বলেছেন। কথাটি বোঝার মধ্যে হয়তো ভুল রয়েছে। আসলে কিছু কিছু মানুষ রয়েছে যারা সহজ ভাষা সহজ ভাবে নিতে পারে না। তবে যাইহোক ভাইয়া আমি আশা করছি সে যেদিন তার ভুল বুঝতে পারবে। সেদিন ঠিকই আপনার কথা মনে করবে। আমি বুঝতে পারছি আপনি অনেক কষ্ট পেয়েছেন। ব্যাপারটি আসলে আমার সাথে যদি ঘটত তাহলে আমিও কষ্ট পেতাম। কারণ ছোটবেলার বন্ধুদেরকে হৃদয়ের কোনে জায়গা দেই আমরা। তারা আমাদের অতি আপনজন। কিছু কিছু সম্পর্ক রয়েছে যেগুলো রক্তের বন্ধনের চেয়েও আপন। আপনার এই লেখাগুলো যখন আমি পড়ছিলাম তখন কেন জানি খুবই খারাপ লাগছিল বুকের মাঝে। মনে হচ্ছিল যেন এই ঘটনাগুলো আমার সামনে ঘটেছে ও আমি দেখতে পাচ্ছি। অনেক সুন্দর করে আপনার মনের আবেগ উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

Sort:  
 4 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64611.11
ETH 1868.29
USDT 1.00
SBD 0.38