You are viewing a single comment's thread from:

RE: বৈঠকখানার ভিডিও || @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ4 years ago

ভাইয়া আপনি শুক্রবারে অনেক সুন্দর একটি সময় কাটিয়েছেন। আপনার এই ভিডিওগ্রাফির মাধ্যমে আপনার কাটানো মুহূর্তগুলো দারুণভাবে তুলে ধরেছেন। দেখেই বোঝা যাচ্ছে পুকুরপাড়ের নিরিবিলি পরিবেশে বৈঠকখানা অনেক সুন্দর একটি রেস্টুরেন্ট। আইডিয়াটি দারুণ। পুকুরের চারপাশ ঘিরে নিরিবিলি পরিবেশে এবং আলোকসজ্জার মাঝে সময় কাটানো অনেক সুন্দর ছিল। শায়ানবাবু যেহেতু সব সময় চার দেয়ালের মাঝে বন্দি থাকে তাই মাঝে মাঝে বা ছুটির দিনে তাকে নিয়ে ঘুরতে গিয়েছেন এজন্য সে অনেক খুশি হয়েছে। ছুটির দিনগুলোতে পরিবারের সকলের সাথে সময় কাটানো সকলেরই জরুরি। বিশেষ করে ছোট বাচ্চাদেরকে নিয়ে বাহিরে গেলে তাদের মানসিক বিকাশ ঘটে এবং খোলামেলা পরিবেশে থাকতে তারা অনেক পছন্দ করে। শায়ান বাবু অনেক বড় হচ্ছে দিনে দিনে এবং দেখতে অনেক মিষ্টি হচ্ছে। আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সে ভিডিও করার সময় অনেক চুপচাপ থাকে এবং হাসিখুশি থাকে। একটু কান্নাকাটিও করে না। মনে হচ্ছে যেন সে সবকিছুই বুঝে। ওর ভাব দেখলেই বুঝা যায় অনেক ব্রিলিয়ান্ট হবে এবং খুবই মিশুক প্রকৃতির হবে। শুভকামনা রইল আপনাদের জন্য।

Sort:  
 4 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64827.65
ETH 1893.40
USDT 1.00
SBD 0.38