You are viewing a single comment's thread from:

RE: আপুর জন্য আমার প্রথম উপহার।

in আমার বাংলা ব্লগ5 years ago

আপুর জন্য আমার প্রথম উপহার

আপুর জন্য আপনার উপহারটি দেখে খুবই ভালো লাগলো ভাইয়া। সত্যি কথা বলতে কারো কাছ থেকে উপহার পেতে খুবই ভালো লাগে। বিশেষ করে ছোট ভাইদের কাছ থেকে বা বড় ভাইদের কাছ থেকে যদি কোনো উপহার পাওয়া হয় সেটা আরো বেশি আনন্দের। কিছু কিছু আনন্দ রয়েছে যেগুলো চোখের পানিতে প্রকাশ হয়। আনন্দের মুহূর্ত গুলো এতটাই বেশি আনন্দের হয় যে দু চোখে পানি ঝরে। আসলে সেই অনুভূতি গুলো কাউকে বলে বোঝানোর মত নয়। আপনার মত আমার যদি একটি ভাই থাকতো তাহলে হয়তো আমিও তার কাছ থেকে উপহার পেতাম। হয়তো ভাইদের থেকে বোনদের চাওয়া পাওয়া গুলো খুবই অল্প। বোনরা অল্পতেই অনেক বেশি সন্তুষ্ট হয়। আপনি আপনার আপুর জন্য গিফট কিনার মুহূর্ত এবং কিছু কথা আমাদের মাঝে শেয়ার করেছেন যেটা পড়ে সত্যিই আমার খুবই ভালো লেগেছে ভাইয়া। আপনার এই পোস্টটি পড়ার পর আপনার প্রতি শ্রদ্ধা আরও অনেক বেড়ে গেল ভাইয়া। কেন জানি লোভ হচ্ছে আজকে যে আমার কেন একটি ভাই নাই। তবে যাইহোক এভাবে ভালো থাকুন সারা জীবন এবং ভাই বোনের সম্পর্ক আরো বেশী মধুর হোক এই কামনাই করছি।

Sort:  
 5 years ago 

কে বলেছে ভাই নাই?? আমরা তো আপনার ই ভাই। 💖💖

 5 years ago 

🥰🥰🥰🥰

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65702.12
ETH 1927.31
USDT 1.00
SBD 0.38