You are viewing a single comment's thread from:

RE: শায়ানের দাদুবাড়ি ভ্রমণের ভিডিও || @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ5 years ago

যারা আমার কনটেন্ট প্রতিনিয়ত পড়ে বা ভিডিও প্রতিনিয়ত দেখে, তাদের কাছে আমি একটা ব্যাপার সব সময় পরিষ্কার করে রাখার চেষ্টা করি । সেটা হচ্ছে, আমি যেখানেই ঘুরতে যাই না কেন, সেই জায়গা সম্পর্কে লিখিত ও ভিডিও আকারে ধারনা দেওয়ার চেষ্টা করি । কারণ হয়তো যেটা লিখে প্রকাশ করি সেটার যখন একটা ভিডিও মুহূর্ত দেওয়া যায়, তখন সেটা আরও বেশি আকর্ষণীয় হয় ।

আমরা যারা আপনার কনটেন্ট নিয়মিত পড়ি তারা জানে আপনি সবসময় আপনার কাটানো সুন্দর মুহূর্ত গুলো ভিডিও আকারে আমাদের মাঝে শেয়ার করেন। ভিডিও আকারে শেয়ার করার ফলে আপনার কাটানো সুন্দর মুহূর্ত গুলো সম্পর্কে আমরা খুব সহজেই ধারণা পাই। ভিডিওতে অনেক সুন্দর মুহূর্ত গুলো আপনি তুলে ধরেন। এগুলো দেখে খুবই ভালো লাগে। এজন্যই অন্যান্য ব্যক্তির কনটেন্ট থেকে আপনার কনটেন্ট গুলো ও আপনার পোস্ট আমার কাছে একটু ভিন্ন লাগে এবং খুবই ভালো লাগে। শায়ান বাবু তার দাদু বাড়িতে অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছে এটা বোঝাই যাচ্ছে। সে অনেক খুশি হয়েছে গ্রামের খোলামেলা ও নিরিবিলি পরিবেশে সময় কাটিয়ে। মাঝে মাঝে আত্মীয়-স্বজনদের বাসায় গেলে বা প্রিয় মানুষগুলোর বাসায় গেলে সম্পর্ক আরো দৃঢ় হয়। তাই আমাদের সকলেরই উচিত ব্যস্ততার মাঝেও পরিবারের কাছের মানুষগুলোকে সময় দেওয়া। হয়তো কর্মব্যস্ততার কারণে আমরা পরিবারের মানুষগুলো থেকে দূরে থাকি। কিন্তু একটুখানি সময় পেলেই তাদেরকে সময় দেওয়ার চেষ্টা করাই উত্তম। অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

Sort:  
 5 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64621.25
ETH 1928.65
USDT 1.00
SBD 0.37