You are viewing a single comment's thread from:

RE: গন্তব্য যখন শায়ানের দাদু বাড়ি || @shy-fox 10 beneficiary

in আমার বাংলা ব্লগ5 years ago

যে চলে যায়, তাকে তো আর ফেরত পাওয়া যায়না । বরং যে আছে, তাকে আগলে ধরে রাখাই বুদ্ধিমানের কাজ ।

এই পৃথিবীটা আমাদের জন্য ক্ষণস্থায়ী একটি জীবন। আমাদের প্রিয় মানুষগুলো সময়ের সাথে সাথে হারিয়ে যায়। আর রেখে যায় সুখ-দুঃখ, হাসি-কান্নার বিভিন্ন স্মৃতি। যে স্মৃতিগুলো সারাজীবন রয়ে যায়। আপনার ছোট মা যেন পরপারে ভালো থাকো এই দোয়াই করছি। তবে যাই হোক শায়ান বাবু তার দাদুর কোলে গিয়ে অনেক খুশি হয়েছে এটা বোঝাই যাচ্ছে। যেহেতু তার ছোট দাদিমা এই পৃথিবীতে নেই তাই তার দাদু ভাই একা হয়ে গিয়েছেন। ভাইয়া আপনি একদম ঠিক বলেছেন যে চলে গেছে তাকে আর কখনো ফিরে পাওয়া যাবে না কিন্তু যে এই পৃথিবীতে রয়েছে তাকে আঁকড়ে ধরে রাখতে হবে। হয়তো শায়ান বাবুর দাদু অনেক একা হয়ে গেছে। তার একাকীত্ব জীবনে আপনাদেরকে পেয়ে অনেক খুশি হয়েছে। একদিকে যেমন শায়ান বাবু অনেক খুশি হয়েছে অন্যদিকে তার দাদুও তাকে পেয়ে অনেক খুশি হয়েছে। ছুটির দিনে আপনি আপনার পরিবারের সকলকে নিয়ে অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছেন এটা বোঝাই যাচ্ছে। এভাবেই কাটুক আপনাদের প্রতিটি দিন এবং প্রতিটি মুহূর্ত এই কামনাই করছি ভাইয়া। সর্বশেষে একটি কথাই বলতে চাই শায়ান বাবুর জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইলো। 😍😍😍

Sort:  
 5 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64513.52
ETH 1868.86
USDT 1.00
SBD 0.38