You are viewing a single comment's thread from:

RE: প্রশান্তির ক্রেতা || @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ5 years ago

এই লোক গুলোর তেমন কোনো চাহিদা থাকে না, শুধু নিজেদের প্রয়োজনটুকু মেটাতে পারলেই হলো ।

আমাদের সমাজে এমন কিছু মানুষ রয়েছে যাদের চাহিদা খুবই কম। তারা তাদের স্বল্প আয় দিয়ে নিজেদের জীবিকা নির্বাহ করে এবং পরিবারের খরচ চালায়। এসব মানুষের মুখে হাসি দেখলে খুবই ভালো লাগে। সত্যি কথা বলতে এই মানুষগুলোকে সাহায্য করতে পারলে খুবই ভালো লাগে। ভাইয়া আপনার মত করে কখনো চিন্তা করিনি। সত্যিই ভাইয়া আপনার চিন্তাধারা আমাকে সবসময়ই মুগ্ধ করে। কারণ আপনি সবার কথা ভাবেন। যখন আমি বাজারে বয়স্ক লোক গুলোকে কোন কিছু বিক্রি করার উদ্দেশ্যে বসে থাকতে দেখি তখন আমার কেন জানি খুবই খারাপ লাগে। মনে হয় যে জিনিস নিয়ে বসে আছে সেগুলো থেকে কি লাভ হবে এবং কিবা টাকা পাবে। হয়তো সেই দ্রব্যগুলোর মূল্য খুবই কম। আর এগুলো দিয়ে তাদের সংসার চলে। তাদেরকে সাহায্য করতে পারলে খুবই ভালো লাগে। সত্যি কথা বলতে তাদের মুখে যে প্রশান্তির হাসি পাওয়া যায় তা কোটি টাকা দিলেও সেই হাসি কখনো কিনতে পাওয়া যাবে না। ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি অনেক সুন্দর একটি বিষয় আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

Sort:  
 5 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64279.30
ETH 1870.28
USDT 1.00
SBD 0.36