You are viewing a single comment's thread from:

RE: বাবার ছেলে নাটকের রিভিউ।

in আমার বাংলা ব্লগ5 years ago

একটি ছেলের সফলতার পিছনে মিশে রয়েছে তার বাবার ঘামের গন্ধ। বাবার ঘাম ঝরানো কষ্টে অর্জিত টাকা দিয়ে একটি ছেলের সফলতা এসেছে। জীবনের সফলতা অর্জনে বাবা মায়ের অবদান সবচেয়ে বেশি। একজন বাবা তিল তিল করে গড়া কষ্টে অর্জিত সম্পদ থেকে তার সন্তানকে শিক্ষা দিয়ে থাকেন এবং সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখেন। কিন্তু এই নাটকের মাঝে বাবার প্রতি অবহেলা দেখে অনেক কষ্ট পেলাম ভাইয়া। আসলে বর্তমান সমাজের একটি চিত্র এই নাটকের মাধ্যমে তুলে ধরা হয়েছে। আমার কাছে খুবই ভালো লেগেছে নাটকটি। এর আগে আমি এই নাটকটি দেখেছি। যখন আমি এই নাটকটি দেখেছি তখন আমার দুচোখ জলে ভরে গিয়েছিল। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি অনেক সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65117.10
ETH 1964.04
USDT 1.00
SBD 0.37