জ্ঞানী গুনী ব্যক্তিরা তাদের জ্ঞান ও জীবনের অভিজ্ঞতা থেকে মাঝে মাঝে এমন সব নীতিবাক্য বা উক্তি বলে যা আমাদের জন্য খুবই কার্যকর।
আপনি একদম ঠিক বলেছেন ভাইয়া জ্ঞানী ব্যক্তিদের কথা সব সময় সত্যি হয়। কথায় আছে জ্ঞানী ব্যক্তিদের কথা বাসি হলেও ফলে। আমরা আমাদের এই ছোট্ট জীবনের অভিজ্ঞতা থেকে এতোটুকু উপলব্ধি করতে পারি এই জীবনে আমরা যা কিছুই খুব সহজে পেয়েছি সেগুলো আমাদের কাছে মূল্যহীন। কিন্তু যেগুলো আমরা কষ্টে অর্জন করেছি যে অর্জনের পিছনে আমাদের হাজারো কষ্টের গল্প কাহিনী লুকিয়ে রয়েছে। সেগুলো আমাদের কাছে খুবই অমূল্য সম্পদ। কষ্ট করে অর্জন করার মধ্যে অনেক বেশি সার্থকতা রয়েছে। কষ্টে অর্জিত সম্পদ হোক বা অন্য কিছু হোক সবকিছুই অনেক মধুর হয়। অনেক শিক্ষনীয় একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।