You are viewing a single comment's thread from:

RE: আগ্রহের পাশাপাশি প্রয়োজন আসক্তির

in আমার বাংলা ব্লগ5 years ago

আপনি কিছু অর্জনের জন্য যেমন লক্ষ্য নির্ধারণ করলেন ঠিক তেমনি সেটা অর্জনের জন্য চাই গভীর আগ্রহ এবং তার সাথে সাথে একটা আসক্তি,

ভাইয়া আপনি একদম ঠিক বলেছেন আমাদের জীবনে সফলতা অর্জন করতে হলে লক্ষ্য স্থির করতে হবে এবং পাশাপাশি সেই সফলতা অর্জনের জন্য প্রবল ইচ্ছাশক্তি থাকতে হবে। একজন মানুষ তখনই সফল হতে পারবে যখন সে পরিশ্রমী হবে এবং তার ভিতরে প্রবল ইচ্ছাশক্তি কাজ করবে। সফলতা আমাদের জীবনের মরীচিকার মত। দূর থেকে দেখা যায় কিন্তু কাছ থেকে অনুভব করা যায় না। তাই সফলতা অর্জন করতে হলে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। এজন্য সেই কাজের প্রতি আমাদেরকে গভীরভাবে আসক্ত হতে হবে এবং গভীর আগ্রহ তৈরি করতে হবে। তবে আমরা সফল হতে পারবো। ভাইয়া অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন আজকে। এই পোস্টের মাধ্যমে অনেক কিছু শিখতে পারলাম। অনেক শিক্ষনীয় একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

Sort:  
 5 years ago 

ধন্যবাদ আপু আপনাকে, লেখাগুলো পড়ে আপনার সুন্দর মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63162.59
ETH 1821.63
USDT 1.00
SBD 0.38