You are viewing a single comment's thread from:

RE: আলিপুর জুওলজিক্যাল গার্ডেনসে একটি বিকেল কাটানো

in আমার বাংলা ব্লগ5 years ago

জুওলজিক্যাল গার্ডেনসে ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো দাদা। একটি বিকেলে কাটানো সুন্দর মুহূর্ত গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি দাদা। কাঁকর হরিণ এর আগে আমি কখনও দেখিনি। যদিও আমি ছোটবেলা থেকে বিভিন্ন চিড়িয়াখানায় ঘুরতে গিয়েছি। কিন্তু কাঁকর হরিণ আমি কখনো দেখিনি। নতুন কিছু প্রাণীর সাথে পরিচিত হলাম আজকে। আপনার সেলফি দেখে অনেক ভালো লাগলো দাদা। আমাদের মিষ্টি টিনটিন বাবু নিশ্চয়ই অনেক উপভোগ করেছে এই মুহূর্তগুলো। কারণ টিনটিন বাবু বেড়াতে গেলে খুবই খুশি হয়। শুধুমাত্র টিনটিন বাবু নয় প্রতিটি ছোট বাচ্চা বেড়াতে গেলে অনেক আনন্দ পায়। চার দেয়ালের মাঝে বন্ধ থাকতে ছোটদের ভালো লাগেনা। টিনটিন বাবু অনেক খুশি হয়েছে মনে হয়। আপনি আপনার শত ব্যস্ততার মাঝেও টিনটিন বাবুর কথা চিন্তা করে সুন্দর একটি জায়গায় ঘুরতে গিয়েছেন এটা জেনে অনেক ভালো লাগলো দাদা। শত ব্যস্ততার মাঝেও নিজের পরিবারকে সময় দেওয়া উচিত। দাদা আপনার কাটানো সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করেছেন এবং দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সকলের জন্য শুভকামনা রইল দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 63953.04
ETH 1857.95
USDT 1.00
SBD 0.38