You are viewing a single comment's thread from:

RE: সময় লাগবে ||@shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ5 years ago

কার ব্যথায় কে পুড়ে
এটা আসলে বলা মুশকিল ,
তবে যার ব্যথায় যে পুড়ে
সেই বুঝে কতটা ব্যথায় সে পুড়ছে।।

আপনার লেখা প্রতিটি লাইন অসাধারন ভাইয়া। যার ব্যথা শুধু সেই বোঝে। কখন যে কার ব্যথায় কার হৃদয়পুড়ে সেটা বলা বড় দায়। সময়ের সাথে সাথে মানুষ গুলো যেমন বদলে যায় বুকের মাঝে যেন কষ্টগুলো চাপা পড়ে যায়। কখন যে সময়ের সাথে সাথে সেই ব্যথাগুলো আবার ফিরে আসে তা বোঝাই যায়না। কার জন্য কার ভিতর ব্যথার জন্ম হয় সে শুধু সেই বুঝে। হয়তো সেই ব্যথা কাউকে বলে বোঝানোর মত নয়। হৃদয়ের কোনে জমে থাকা ব্যথাগুলো হৃদয়কে পুড়ে ক্ষত বিক্ষত করে দেয়। সেই ক্ষত বিক্ষত হৃদয় নিয়ে আজো বেঁচে থাকি আমরা। হয়তো সেই ক্ষতবিক্ষত হৃদয় তার অন্তরালে লুকিয়ে রেখেছে হাজার দুঃখ ও লুকানো কথা। লোকচক্ষুর আড়ালে সারাজীবন সেই ক্ষত বিক্ষত হৃদয় কষ্ট গুলোকে লুকিয়ে রাখে। যার অন্তরে লুকানো ব্যথা শুধু সেই বুঝবে এই কথাগুলো। ভাইয়া আপনার লেখাটি পড়ে খুবই ভালো লাগলো। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

Sort:  
 5 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64663.34
ETH 1871.74
USDT 1.00
SBD 0.38