You are viewing a single comment's thread from:

RE: আমার কবিতার খাতা থেকে : বেঁচে থাকার গান

in আমার বাংলা ব্লগ5 years ago

আমি মৃত্যুর মাঝে জীবন খুঁজে

তোমার হলাম চিরতরে

দাদা দারুন একটি কবিতা লিখেছেন আপনি। কবিতার ভাষা বোঝা বড়ই কঠিন। মনের আবেগ থেকে গড়ে ওঠে কবিতার প্রতিটি ভাষা। হৃদয়ে লুকানো কথাগুলোই কবিতার লাইন হয়ে ফুটে ওঠে। তবে এই কথাগুলোর মাঝে আমাদের জীবনের কথাগুলো মিশে রয়েছে। আমাদের জীবনে এমন কিছু কথা রয়েছে যেগুলো আমরা খুব সহজে প্রকাশ করতে পারিনা। কেন জানি প্রত্যেকের জীবনের কষ্ট গুলো একই রকমের মনে হয়। আপনার লেখা গুলোর মাঝে অদ্ভুত এক কষ্ট লুকিয়ে রয়েছে। জীবনের ধারা বয়ে চলে কষ্টের নদীতে। কারো অপেক্ষায় বা প্রতীক্ষায় সময় কেটে যায়। অপেক্ষার প্রহর যেন শেষ হয়না। কারো ভালোবাসা পাওয়া সে যেন মরীচিকা আজ। সেই মরীচিকার পিছে ছুটতে ছুটতে জীবন হয়তো একসময় ক্লান্ত হয়ে পড়ে। মৃত্যুর মধ্য দিয়ে হয়তো সেই জীবনের সমাপ্তি ঘটে। ধন্যবাদ দাদা দারুন একটি কবিতা আমাদের মাঝে উপহার ধরার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63234.18
ETH 1879.25
USDT 1.00
SBD 0.37