You are viewing a single comment's thread from:
RE: কয়েকটি ফুলের ফটোগ্রাফি।।২৯ ,নভেম্বর ২০২১।।
বাংলার মাটির মিষ্টি গন্ধ ও প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝে কবিরা তাদের কবিতার লাইন খুঁজে পায়। মুক্ত প্রকৃতির মাঝে খুঁজে পায় তাদের মনের আবেগ। আর কবি-সাহিত্যিকরা প্রকৃতির মনমুগ্ধকর সৌন্দর্য্যে মুগ্ধ হয়ে লিখে ফেলে তাদের কবিতাগুচ্ছ। আর ফুল হল প্রকৃতির অপরূপ দান। ফুলের সৌন্দর্য সবসময়ই ভালো লাগে। আপনি আপনার ফটোগ্রাফির মাধ্যমে ফুলের অপরূপ সৌন্দর্য তুলে ধরেছেন। বিশেষ করে নীল রঙের পেটুনিয়া ফুল আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে দারুন কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।