You are viewing a single comment's thread from:

RE: শীতের আমেজ (অভাবগ্রস্তদের নিয়ে আমার কিছু কথা)।

in আমার বাংলা ব্লগ5 years ago

ভাইয়া আপনার লিখাটি পড়ে অনেক ভালো লাগলো। শীতকাল আমাদের জন্য অনেক বেশি উপভোগের হলেও আমাদের দেশে এমন কিছু মানুষ রয়েছে যারা এই শীতকালকে অভিশাপ মনে করেন। কারণ তাদের গায়ে দেওয়ার মতো কোন শীতের কাপড় নেই। রাত্রে ঘুমানোর জন্য কোন কম্বল নেই। প্রতি রাত তাদের কষ্টের মধ্য দিয়ে কাটে। তারা প্রতীক্ষায় থাকে কখন ভোরের আলো দেখতে পাবে। এসব মানুষগুলোর কথা ভাবলে নিমিষেই মনটা খারাপ হয়ে যায়। মাঝে মাঝে ইচ্ছে করে এসব মানুষদের জন্য যদি কিছু করতে পারতাম তাহলে নিজেকে ধন্য মনে করতাম। আমাদের সমাজে এমন কিছু প্রভাবশালী ব্যক্তি রয়েছেন যারা শুধুমাত্র লোক দেখানো এবং কিছু ছবি ক্যাপচার করার জন্য দান করেন। হয়তো সেটা শুধুমাত্র লোক দেখানোর জন্যই। মানবিকতার দিক থেকে যদি কেউ দান করেন তাহলে হয়তো এসব গরীব দুঃখী মানুষ গুলো আরো বেশি সহায়তা পেতো। ধন্যবাদ আপনাকে দারুণ একটি বিষয়ের উপর পোস্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Sort:  
 5 years ago 

ধন্যবাদ আপু আপনার মূল্যবান মতামতের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63940.06
ETH 1843.58
USDT 1.00
SBD 0.38