You are viewing a single comment's thread from:

RE: শিক্ষা

in আমার বাংলা ব্লগ5 years ago

আমরা সব সময় পরিশ্রম ছাড়াই সফলতা অর্জন করতে চাই এটাই আমাদের সবচেয়ে বড় দোষ। আমরা যদি আমাদের নিজের ভালো বুঝতে না পারি তাহলে কখনোই অন্য কেউ সেটা বুঝাতে পারবে না। শিক্ষার কোন শেষ নেই। আমার বাংলা ব্লগ কমিউনিটি আমাদের নতুনভাবে শেখার জন্য প্রতিনিয়ত দারুন দারুন প্রজেক্ট তৈরি করছে। বিভিন্ন ক্লাস এবং লেকচার শিট এর মাধ্যমে অনেক কিছু সম্পর্কে জানতে পারছি। এগুলোর গুরুত্ব সম্পর্কে যারা বুঝতে পারছে তারাই বলতে পারবে যে আমরা কতটা অদক্ষ ছিলাম। নিজের দক্ষতাকে বৃদ্ধি করার জন্য প্রতিনিয়ত শিখতে হবে। শেখার কোন শেষ নেই। নিজের প্রচেষ্টায় এবং জানার আগ্রহ সব সময়ই আমাদেরকে ভাল কিছু উপহার দিবে। সফলতা অর্জন করতে হলে অবশ্যই আগ্রহ থাকতে হবে এবং জানার ইচ্ছা থাকতে হবে। দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.090
BTC 62143.12
ETH 1744.45
USDT 1.00
SBD 0.38