You are viewing a single comment's thread from:

RE: সেকাল-একাল || মাঠে-ঘাটে || ছোটবেলার স্মৃতি।

in আমার বাংলা ব্লগ5 years ago

ছেলেবেলার স্মৃতি গুলো সত্যিই ভুলার মত নয়। আমাদের জীবনে ছেলেবেলার এমন কিছু স্মৃতি রয়েছে যা মনে হলে এখনো মন আনন্দে ভরে উঠে। কেন জানি সকলের ছেলেবেলা গুলো একই মনে হয় আমার কাছে। কারণ সেই ছেলেবেলার চিন্তাধারাগুলো আমাদের একই রকমের ছিল। তাই খেলার ধরন গুলো এবং আনন্দের মুহূর্ত গুলো একই রকমের ছিল। সত্যি কথা বলতে শীতের দিনে যখন ধান কাটা হয়ে যায় তখন ফাঁকা জমিতে শুরু হয়ে যায় বিভিন্ন ধরনের খেলা। আমি যখন আমার গ্রামের বাসায় যেতাম তখন সেই দিন গুলো খুবই উপভোগ করতাম। ধানক্ষেতের ফাঁকা মাঠে খেলার মাঠ তৈরি হয়ে যেত। গোল্লাছুট, কানামাছি, লুকোচুরি আরো কত কি খেলা। সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল ভাইয়া। আপনার পোষ্টটি পড়ে আমার ছেলেবেলা গুলো চোখের সামনে ভেসে উঠলো। আবার যখন দেখতাম সেই জমি ধান চাষের জন্য প্রস্তুত করা হচ্ছে তখন মনটা খারাপ হয়ে যেত। মনে হতো আরো কিছুদিন পরে যদি জমিটি চাষ করতো তাহলে আমরা আরো কিছুদিন খেলতে পারতাম। যাইহোক আপনি আপনার ছেলেবেলার অনেক মধুর স্মৃতি আমাদের সাথে শেয়ার করেছেন এ জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

Sort:  
 5 years ago 

সেই ছেলেবেলার চিন্তাধারাগুলো আমাদের একই রকমের ছিল। তাই খেলার ধরন গুলো এবং আনন্দের মুহূর্ত গুলো একই রকমের ছিল।

আপনি একদম সঠিক বলেছেন। প্রত্যেকটা মানুষের ছোটবেলা ছিল চমৎকার। সেই দিন গুলো এখন স্মৃতির পাতায় গেঁথে আছে।

সত্যি কথা বলতে শীতের দিনে যখন ধান কাটা হয়ে যায় তখন ফাঁকা জমিতে শুরু হয়ে যায় বিভিন্ন ধরনের খেলা।

কি আর বলবো আপু। ওই দিনগুলো কী যে মজার ছিল। আমাদের ধান কাটার পরে যখন খরকুটো মাঠেই রেখে দিত তখন ওইটার মধ্যে গিয়ে কানামাছি খেলা, লুকোনো, গোল্লাছুট আরো কতকিছু খেলেছি।

আপনার ছোটবেলার অনুভূতি খুবই সুন্দরভাবে কমেন্টে উপস্থাপন করেছেন। খুবই ভালো লাগলো।

 5 years ago 

ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 64942.32
ETH 1923.05
USDT 1.00
SBD 0.39