You are viewing a single comment's thread from:

RE: কিছু অনুভূতি তালাবদ্ধ থাকুক ||@shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ5 years ago

পৃথিবীটা বড়ই বিচিত্র। আর এই পৃথিবীতে বিচিত্র রকমের মানুষ বসবাস করে। আর আমাদের জীবনের দুঃখগুলো ভিন্ন ভিন্ন। ভাইয়া আপনার পোস্টটি পড়ে অনেক মন খারাপ হয়ে গেল। পৃথিবীতে এমন কিছু মানুষ রয়েছে যারা জীবনে বারবার পরীক্ষার সম্মুখীন হন। হয়তো আপনি আপনার পরীক্ষায় সফলতা অর্জন করবেন কিন্তু তার জন্য আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ যদি কাউকে একটি পথ বন্ধ করে দেয় তাহলে হাজারদুয়ার তার জন্য খোলা রয়ে যায়। যারা ভালো মানুষ তাদেরকে আল্লাহ সব সময়ই আরো বেশি পরীক্ষা নেন। তবে আমি মনে করি সততার মূল্য সবসময়ই রয়েছে আপনি যেহেতু সৎ ভাবে ও নিজের পরিশ্রমের সাথে জীবন-যাপন করছেন আল্লাহ অবশ্যই আপনার সব সমস্যাগুলো কাটিয়ে উঠতে সহায়তা করবে। আপনার জন্য মন থেকে দোয়া করি আপনি যেন আপনার সব সমস্যা গুলো কাটিয়ে উঠতে পারেন। আবার নতুনভাবে সবকিছু শুরু করতে পারেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 62793.02
ETH 1826.68
USDT 1.00
SBD 0.38