You are viewing a single comment's thread from:

RE: তুমি সেখানে আর বাস করো না।

in আমার বাংলা ব্লগ5 years ago

আমাদের জীবনের দুঃখময় অতীত গুলো আমাদের জীবনের কালো অধ্যায়। আর এই অতীত গুলো থেকে আমরা সব সময়ই শিক্ষা লাভ করতে পারি। আমরা যখন জীবনে ব্যর্থ হয়েছি তখন মানুষের নানা কথার সম্মুখীন হয়েছি। আর আমরা যদি সেই ব্যর্থতাকে কাজে লাগিয়ে উন্নতির শিখরে উঠতে পারি তবে আমাদের অতীত নিয়ে চিন্তাভাবনা করা সার্থক হবে। অতীত থেকে সব সময় আমাদের শিক্ষা লাভ করা উচিত ও ব্যর্থতাকে ভুলে গিয়ে সে বিষয়টির উপর ভিত্তি করে আরো বেশি সফল হওয়ার দিকে এগিয়ে যাওয়া উচিত। ভালো খারাপ দুটো মিলিয়ে আমাদের অতীত জীবন। আমাদের জীবনে যেমন অতীতের ভালো কিছু স্মৃতি রয়েছে তেমনি রয়েছে কিছু খারাপ মুহূর্তের স্মৃতি। আর সেই খারাপ বা দুঃখময় স্মৃতি গুলোকে আমাদের জীবন থেকে মুছে ফেলতে হলে আমাদের ভুল গুলোকে খুঁজে বের করে আগামীর পথে এগিয়ে যেতে হবে। আপনার পোষ্টের প্রতিটি কথা আমার খুবই ভালো লেগেছে ভাইয়া। আপনার পোষ্টটি পড়ে অনেক কিছু জানতে পারলাম। আপনার পোষ্টের মাধ্যমে অনেক বেশি অনুপ্রাণিত হই। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 62777.99
ETH 1796.46
USDT 1.00
SBD 0.38