You are viewing a single comment's thread from:

RE: আবোল-তাবোল জীবনের গল্প [ ব্যক্তিত্ব ]

in আমার বাংলা ব্লগ5 years ago

এই প্রতিযোগিতার যুগে কেন জানি আমরা নিজের ব্যক্তিত্বকে ধীরে ধীরে হারিয়ে ফেলছি।আমরা নিজের ব্যক্তিত্বকে বিসর্জন দিয়ে অন্যের চাকচিক্য ও ব্যক্তিত্বের প্রতি আকর্ষিত হচ্ছি। এই মনোবল আমাদের ছোটবেলা থেকেই গড়ে উঠেছে। অন্যকে অনুকরণ করার অভ্যাস আমাদের সবসময়ই ছিল।তবে আমরা যদি আমাদের ভিতরের প্রতিভাকে বিকশিত করে সকলের মাঝে উপস্থাপন করে নিজের মধ্যে থাকা লুকানো গুণগুলো প্রকাশ করতে পারি তাহলে হয়তো কিছুটা হলেও নিজেদের আলাদা ব্যক্তিত্ব গড়ে উঠবে। আপনার পোষ্টটি পড়ে অনেক ভালো লাগলো। এই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64427.05
ETH 1878.54
USDT 1.00
SBD 0.36