You are viewing a single comment's thread from:

RE: প্রত্যেকেই তার নিজের মত।

in আমার বাংলা ব্লগ5 years ago

"প্রত্যেকেই তার নিজের মত" এই কথাটি খুব ছোট্ট হলেও এর অর্থ অনেক বিশাল। প্রত্যেক ব্যক্তির মধ্যে নিজস্ব কিছু ইচ্ছা রয়েছে। হয়তো তা অন্যকারো থেকে একদমই ভিন্ন। নিজের ইচ্ছা শক্তি সফলতার মূল চাবিকাঠি। হয়তো একজনের ইচ্ছেগুলো আরেকজনের ইচ্ছে গুলো থেকে একদমই আলাদা। নিজের ইচ্ছে গুলোকে অন্যের সুখের জন্য বিলিয়ে না দিয়ে সফলতার পথে এগিয়ে যাওয়াই উত্তম। আপনি কি করবেন তা অন্য কেউ নির্ধারণ করে দিতে পারে না। অন্যের নির্ধারিত পথে হাঁটলে কখনোই সফলতা অর্জন করা সম্ভব নয়। আপনার মধ্যে কি প্রতিভা লুকিয়ে রয়েছে তা সকলের মাঝে প্রকাশ করার প্রচেষ্টা শুধুমাত্র আপনারই। এই সমাজের মানুষগুলো ভিন্ন মানসিকতাই আমাদের সফলতার মূল বাধা। সব বাধাকে উপেক্ষা করে নিজের মত বাঁচার নামই জীবন। কোন কাজের প্রতি ইচ্ছা আগ্রহ না থাকলে কখনোই সফল হওয়া যায় না। তাই সব সময় আমাদের লোক দেখানো পথে না এটাই উত্তম। সব কথার শেষ কথা দিনশেষে আমি শুধুই আমার মতো। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি লেখা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63943.66
ETH 1844.02
USDT 1.00
SBD 0.38