ফটোগ্রাফি-গোধূলির সৌন্দর্য ফটোগ্রাফি (শেষ পর্ব)||

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। ফটোগ্রাফি করতে আমার খুবই ভালো লাগে। বেশ কিছুদিন আগে গোধূলির সৌন্দর্য ফটোগ্রাফি করার সুযোগ হয়েছিল। আর সেই ফটোগ্রাফি গুলোই পর্ব আকারে উপস্থাপন করে যাচ্ছি। দেখতে দেখতে আজকে শেষ পর্বে চলে এসেছি। আশা করছি আজকের ফটোগ্রাফি গুলো সবার ভালো লাগবে।


গোধূলির সৌন্দর্য ফটোগ্রাফি (শেষ পর্ব):

IMG_20240930_143409.jpg
Device-OPPO-A15
Location
IMG_20240930_143754.jpg
Device-OPPO-A15
Location


গোধূলির অপরূপ সৌন্দর্য যতই দেখি ততই ভালো লাগে। এই সৌন্দর্য দু চোখের ক্ষুধা মিটায়। এই সৌন্দর্য দেখে মনের মাঝে অন্যরকমের অনুভূতি তৈরি করা। গোধূলির অপরূপ সৌন্দর্য আর প্রকৃতির সৌন্দর্য দেখে নিজেকে সামলে রাখতে পারিনি। এই সৌন্দর্য দেখে যে কেউ মুগ্ধ হবে। বাস্তবে এই সৌন্দর্য উপভোগ করার আনন্দটা আনন্দ বেশি ছিল। সেই আনন্দটা উপভোগ করতেও ভালো লেগেছিল।


IMG_20240930_143444.jpg
Device-OPPO-A15
Location
IMG_20240930_143728.jpg
Device-OPPO-A15
Location


গোধূলি বেলায় যখন পশ্চিম আকাশে সূর্যটা অস্ত যেতে শুরু করেছে তখন পশ্চিমের আকাশ দেখতে অনেক সুন্দর লাগছিল। মনে হচ্ছিল যেন লাল টকটকে সূর্যটা বোধ হয় অন্যরকমের আবহাওয়া তৈরি করেছে। এই সৌন্দর্য দেখে খুবই ভালো লেগেছিল। আমার তো মন চাইছিল আরো কিছুটা সময় সেখানে কাটাই। এরকম সুন্দর দৃশ্য দেখলে অনেক সময় সেখানে কাটাতে ইচ্ছে করে।


IMG_20240930_143652.jpg
Device-OPPO-A15
Location


গোধূলি বেলায় এই অপরূপ সৌন্দর্য এতটাই ভালো লাগছিল যে বেশ কিছুক্ষণ সময় ব্রিজের উপর দাঁড়িয়ে ছিলাম। আর সেই সৌন্দর্য দেখার চেষ্টা করেছি। গোধূলির সৌন্দর্য দেখে দেখে মনের ক্লান্তি দূর করেছি। এত সুন্দর প্রকৃতি দেখলে যে কারো মন ভালো হয়ে যাবে। আর মনের শত ক্লান্তি দূর হয়ে যাবে। মনে হবে যেন এই সৌন্দর্য হৃদয়ের সব কষ্টগুলোকে শেষ করে দিয়েছে।


IMG_20240930_143515.jpg
Device-OPPO-A15
Location


পশ্চিমের আকাশের সৌন্দর্য দেখতে অনেক ভালো লাগছিল কিন্তু পুবের আকাশের সৌন্দর্যটা একদমই সাদামাটা ছিল। একই সময়ের দৃশ্য অথচ প্রকৃতির দুই রূপ দেখতে পেয়েছিলাম। সেই দুই রূপের মাঝেও আমি আলাদা রকমের সৌন্দর্য খুঁজে নিয়েছিলাম। তবে একসাথে প্রকৃতির দুই রূপ দেখতে কিন্তু দারুন লেগেছিল। আমি তো বেশ উপভোগ করেছি।


IMG_20240930_143838.jpg
Device-OPPO-A15
Location
IMG_20240930_143535.jpg
Device-OPPO-A15
Location


নদীতে নৌকা ছোট ছোট স্পিডবোর্ড দেখে তো বেশ ভালো লেগেছিল। অনেকেই এই বিকেল বেলায় নদীতে নৌকা নিয়ে ঘুরতে বেরিয়েছিল। যদিও আমার সেই সময় কিংবা সুযোগ কোনটাই ছিল না। তাই আমি দূর থেকে এই দৃশ্যগুলো দেখছিলাম আর চারপাশের সৌন্দর্য উপভোগ করছিলাম। আমার তো খুবই ভালো লেগেছিল। দেখতে দেখতে আজকে গোধূলি বেলার সৌন্দর্য ফটোগ্রাফির শেষ করবে চলে এলাম। আশা করছি আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো সবার ভালো লেগেছে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 2 years ago 

আপনার তোলা গোধূলি সৌন্দর্যের ফটোগ্রাফি জাস্ট তাকিয়ে থাকার মতো আপু।আসলে এই সৌন্দর্য গুলো বাস্তবে উপভোগ করলে সেটা বেশি ভালো লাগে। আপনি দারুণ ফটোগ্রাফি করছেন, এবং তার সাথে সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

গোধূলির সৌন্দর্য দেখতে সত্যি অনেক ভালো লেগেছে। আর উপভোগ করতে ভালো লেগেছে। অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

বাহ্,আপু দারুন হয়েছে। ঠিক বলেছেন গোধূলির সৌন্দর্য যতই দেখি ততই ভালো লাগে।আপু আপনার তোলা প্রতিটি ছবিই বেশ চমৎকার। ধন্যবাদ

 2 years ago 

গোধূলির সৌন্দর্য উপভোগ করতে অনেক ভালো লেগেছে আপু। ফটোগ্রাফি গুলো আপনার কাছে দারুন লেগেছে জেনে ভালো লাগলো।

 2 years ago 

বেশ ভালো লাগলো আপনার চমৎকার এই গোধূলি মুহুর্তের ফটোগ্রাফি দেখে। অনেক সুন্দরভাবে আপনি ফটোগুলো ধারণ করেছেন এবং তা আমাদের মাঝে উপস্থাপন করেছেন পর্যায়ক্রমে। এমন মুহূর্তে ঘুরে বেড়াতে এমনকি আকাশের চিত্র ধারণ করতে বা আকাশের দৃশ্য দেখতে খুবই ভালো লাগে আমারও।

 2 years ago 

ভাইয়া আমি চেষ্টা করেছি সুন্দর সব ফটোগ্রাফি গুলো উপস্থাপন করার। আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 2 years ago 

গোধূলি বেলার এরকম সৌন্দর্য দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি আপনি আজকেও আমাদের মধ্যে শেয়ার করেছেন। এরকম সুন্দর ফটোগ্রাফির শেষ পর্ব দেখে অনেক ভালো লেগেছে। জাস্ট চমৎকার ফটোগ্রাফি করেছেন। দৃশ্যগুলো দেখে সেগুলোর মাঝে হারিয়ে গিয়েছিলাম।

 2 years ago 

গোধূলি বেলার অপরূপ সৌন্দর্য দেখতে অনেক ভালো লাগে। তাই তো আমি সেই সৌন্দর্য ক্যামেরা বন্দি করেছি আর আপনাদের মাঝে উপস্থাপন করেছি।

 2 years ago 

বাহ্ আপু আপনি আজকে চমৎকার ফটোগ্রাফি শেয়ার করেছেন যেগুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। গোধূলি বিকালের দৃশ্য আমার কাছেও অনেক বেশি ভালো লাগে আমিও এই দৃশ্যটা উপভোগ করার চেষ্টা করি। পোস্ট বিস্তারিতভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আমার উপস্থাপন করা ফটোগ্রাফি দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে অনেক ভালো লাগলো। মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

ফটোগ্রাফি পোস্টগুলো দেখলে মন এমনিতে অনেক ভালো হয়ে যায়। ফটোগ্রাফার মাধ্যমে সবাই প্রাকৃতিক দৃশ্যের নানা রকম সুন্দর সুন্দর দৃশ্য তুলে ধরে। গোধূলি লগ্নের অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছি। ধন্যবাদ আপু

 2 years ago 

আমার শেয়ার করা ফটোগ্রাফি দেখে আপনার মন ভালো হয়েছে জেনে ভালো লাগলো আপু। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর করে মন্তব্য করার জন্য।

 2 years ago 

সত্যিই আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন। সুন্দর কিছুর প্রশংসা তো করাই যায়। আর আপনার রিপ্লেতে লেখা একটু ভুল হয়েছে আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আসলেই গোধূলির সৌন্দর্য দেখে যে কেউ মুগ্ধ হয়ে যায়। যাইহোক আগের পর্বগুলোর মতো এই ফটোগ্রাফি গুলোও জাস্ট অসাধারণ হয়েছে আপু। বিশেষ করে ব্রিজের ফটোগ্রাফিটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

গোধূলির সৌন্দর্য দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে খুশি হলাম ভাইয়া। আমি চেষ্টা করেছি সুন্দর করে ফটোগ্রাফি গুলো উপস্থাপন করার।

 2 years ago 

গোধূলি বেলার কতগুলো দারুন দারুন ছবি আজ আপনি আমাদের মাঝে পুনরায় শেয়ার করলেন। আসলে এই ধরনের ছবি তোলা কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। কারণ সব সময় এই ধরনের আবহাওয়া দেখা যায় না। এছাড়াও প্রতিটা ছবির বর্ণনা আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

গোধূলি বেলার সৌন্দর্য দেখতে অনেক সুন্দর লাগছিল। তাই অনেকগুলো ছবি তুলেছিলাম। সত্যি কথা বলতে প্রথম বার আমি এই সৌন্দর্য উপভোগ করেছিলাম দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64828.59
ETH 1882.16
USDT 1.00
SBD 0.38