জেনারেল রাইটিং-এলোমেলো দিনযাপন||

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। লেখালেখি করতে অনেক ভালো লাগে। কিন্তু মানসিকভাবে খুব একটা ভালো নেই। কেন জানি অস্থিরতায় সময় গুলো কাটছে। তাই আজকে নিজের এলোমেলো দিন যাপন নিয়ে কিছু কথা আপনাদের মাঝে উপস্থাপন করবো।


এলোমেলো দিনযাপন:

people-2565169_1280.jpg

Source


মাঝে মাঝে জীবনের সমীকরণ মেলাতে গিয়েও বারবার ব্যর্থ হয়ে যাই। মাঝে মাঝে মনে হয় জীবনের সবকিছু বোধহয় বড্ড এলোমেলো হয়ে গেল। আসলে আমাদের এই ক্ষুদ্র জীবনে গুছিয়ে জীবনটা কে উপভোগ করা হয়ে ওঠে না। হাজার চেষ্টা করলেও আর গুছিয়ে ওঠা হয় না। মনে হয় ক্ষুদ্র এই জীবনটাকে আবার যদি শুরু করতে পারতাম তাহলে বোধহয় ভালো হত। জীবনের সব দুঃখ,কষ্ট কিংবা গ্লানি দূর হয়ে যেত। আর ফিরে পেতাম সেই হারিয়ে যাওয়া ভালোলাগা।


সময়গুলো বড্ড এলোমেলো লাগছে। অস্থিরতায় যেন কাটছে প্রত্যেকটা মুহূর্ত। অস্থিরতা একজন মানুষকে তিলে তিলে শেষ করে দেয়। ভেতর থেকে কুরে কুরে খায়। অস্থিরতা ভেতরের সব ভাবনা গুলোকে দ্বিগুণ বাড়িয়ে তোলে। অস্থিরতায় ভালো থাকাটা ফ্যাকাশে হয়ে যায়। কিংবা অস্থিরতার মাঝে ভালো থাকার চেষ্টা করাটাও অনেক সময় বোকামি মনে হয়। জীবনের এই এলোমেলো সময় গুলো বড্ড বেশি কঠিন লাগে। মনে হয় এই জীবন থেকে মুক্তি পেলে অনেক ভালো হতো।


সময় হয়তো সময়ের গতিতেই এগিয়ে যায়। কিন্তু আমরা আমাদের জীবনের গতি হারিয়ে ফেলি। বেঁচে থাকার অনুপ্রেরণা হারিয়ে ফেলি। কিংবা ভালো থাকার উৎস খুঁজে পাইনা। আসলে ভালো থাকতে গিয়েও আমরা ভালো থাকা খুঁজে বেড়াই। ভালো থাকতে চেয়েও আমরা কষ্টের এক অদৃশ্য বেড়াজালে নিজেকে আটকে রাখি। ভালো থাকা আর হয়ে ওঠে না। কিংবা ভালো থাকার চেষ্টা করতে ভালো লাগে না।


এলোমেলো এই সময়টা ভেতরটাকে শেষ করে দেয়। এলোমেলো ওই সময়টা ভালো থাকাকে শেষ করে দেয়। আসলে আমরা ভালো থাকতে চাই। একটু শান্তিতে বাঁচতে চাই। কিন্তু কোথাও গিয়ে যেন মানসিক শান্তিটা আর খুঁজে পাই না। কোথাও গিয়ে যেন ভালো থাকা খুঁজে পাই না। হয়তো ভালো থাকার এই চেষ্টায় বারবার ব্যর্থ হয়ে শূন্য হাতে ফিরতে হয়। কখনো হতাশায়, কখনো বা কষ্টে ভেতরটা শেষ হয়ে যায়।


হয়তো এভাবেই এলোমেলো দিন-যাপনের মধ্য দিয়েই সময় গুলো কেটে যাবে। কখনো হাসবো, কখনো কাঁদবো, কখনো বা মনের আনন্দে ঘুরে বেড়াবো। হয়তো জীবনের সময়গুলো নিজেদের মতো করে কাটানো হয়ে ওঠে না। কিংবা ভালো থাকার চেষ্টা করেও ভালো থাকা হয়ে ওঠে না। এভাবেই হয়তো এলোমেলো দিনগুলো কোন একদিন ফুরিয়ে যাবে। আর শেষ হয়ে যাবে জীবনের যত ক্লান্তি, দুঃখ কিংবা কষ্ট।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65208.23
ETH 1963.61
USDT 1.00
SBD 0.37