লাইফস্টাইল-নতুন কিছু করার চেষ্টা||

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি লাইফস্টাইল পোস্ট শেয়ার করতে যাচ্ছি। কয়েকদিন থেকে আমি একটি নতুন কাজের সাথে যুক্ত হয়েছি। আসলে এই কাজটি আগে কখনো করা হয়নি। প্রথমে আমি যখন কাজটি শুরু করেছি তখন সত্যি অনেক ভালো লেগেছে। বিশেষ করে আপন মানুষদের জন্য কোন কিছু তৈরি করতে অনেক ভালো লাগে। তাই আমি সেই বিষয়ে একটি পোস্ট আপনাদের মাঝে উপস্থাপন করবো।


নতুন কিছু করার চেষ্টা:

IMG_20250211_154259.jpg
Device-OPPO-A15
Location


কয়েকদিন আগে আমি আমার ভাগ্নির জন্য সুন্দর একটি ড্রেস ডিজাইন করেছি ।যদিও সেই পোস্ট এখনো আপনাদের মাঝে শেয়ার করা হয়নি। এখনো গ্যালারিতে রয়ে গেছে। তবে আজকে আমার ছোট বোন বায়না করলো তাকেও একটি ড্রেস ডিজাইন করে দিতে হবে। কি আর করার ছোট বোনের বায়না রক্ষা করার জন্য প্রথমে টেইলার্সে গিয়ে ড্রেসটি কেটে এনেছি। যাতে করে কাজ করতে সুবিধা হয়। যদিও ভালোভাবে কাজ করতে পারি না।


IMG_20250211_153533.jpg
Device-OPPO-A15
Location
IMG20250211103142.jpg
Device-OPPO-A15
Location


ইতোমধ্যে আমি আমার ভাগ্নির জামাটা কমপ্লিট করে ফেলেছি। জামাটা সবার কাছে অনেক পছন্দ হয়েছে। তাই আমার বোন বায়না করছে তাকেও যেন আমি সুন্দর করে জামা ডিজাইন করে দেই। কি আর করার বসে পড়লাম সবকিছু নিয়ে। একটু ভিন্নতা আনার জন্য ভিন্নভাবে ডিজাইন করার চেষ্টা করেছি। প্রথমে আমি হাতে কাজ করার চেষ্টা করেছি। হাতের অংশ সুন্দর করার জন্য আমি প্রথমে নিজের মতো করে একটি ডিজাইন করে নেওয়ার চেষ্টা করেছিলাম।


IMG20250211103357.jpg
Device-OPPO-A15
Location


কোন কিছু না ভেবে একটি সিম্পল ডিজাইন করে নিয়েছি। আর সুন্দর করে ডিজাইনটি করার চেষ্টা করেছি। যেহেতু আমি কয়েকদিন আগেই আমার ভাগ্নির জন্য হাতের কাজের একটি জামা তৈরি করেছি তাই অনেকটা সেরকম ভাবে ফুলগুলো করার চেষ্টা করেছি। তবে ডিজাইনের মাঝে কিছুটা ভিন্নতা আনার চেষ্টা করেছি। যাতে একটু আলাদা লাগে আর দেখতে ভালো লাগে। সত্যি কথা বলতে নতুন কিছু করতে আমার অনেক ভালো লাগে।


IMG20250211103424.jpg
Device-OPPO-A15
Location
IMG20250211103740.jpg
Device-OPPO-A15
Location


যখন মন মানসিকতা কোন কিছুই ভালো থাকে না তখন আমরা যদি নতুন কোন কাজের সাথে যুক্ত হই কিংবা নতুন কিছু করার চেষ্টা করি তখন এমনিতেই মন ভালো হয়ে যায়। আর সময়টা একদম কেটে যায়। আমিও সেই ভাবনা থেকেই নতুন একটি কাজের সাথে যুক্ত হয়েছি। আর প্রিয় মানুষগুলোর জন্য নিজের হাতে এই সেলাইয়ের কাজগুলো করার চেষ্টা করে যাচ্ছি। যাতে দেখতে ভালো লাগে আর সবার পছন্দ হয়।


IMG20250211105658.jpg
Device-OPPO-A15
Location
IMG_20250211_153242.jpg
Device-OPPO-A15
Location


জানিনা শেষ পর্যন্ত কতটুকু সুন্দর ভাবে করতে পারবো। তবে শুরু যখন করেছি শেষ তো করতেই হবে। তাই আমি নিজের মতো করেই বিভিন্ন ডিজাইন করার চেষ্টা করবো আর যত দ্রুত সম্ভব আমি আমার আগের করা জামার ডিজাইনটি আপনাদের মাঝে উপস্থাপন করবো। তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে ডিজাইনটি কেমন হয়েছে। আর এই জামাটি যখন সম্পূর্ণ করা শেষ হবে তখন অবশ্যই আপনাদের মাঝে উপস্থাপন করবো।


নতুন কিছু করতে যেমন ভালো লাগে তেমনি নতুন কিছু করার প্রতি আগ্রহ অনেক বেড়ে যায়। তাই আমিও মাঝে মাঝে ভিন্ন কিছু করার চেষ্টা করি। আশা করছি সবার ভালো লেগেছে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 last year 

ঠিক বলেছেন আপু যখন মন মানসিকতা ভালো না থাকে তখন নতুন কোনো কাজের সাথে যুক্ত হয়ে সময় কাটাতে খুব ভালো লাগে। আপনি খুব সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন। আশা করি আপনি অবশ্যই সফল হবেন। এই ডিজাইন আমি একদমই পারি না। সেজন্য কখনও নিয়ে বসা হয় না। তবে চেষ্টা করলে সবকিছুই সম্ভব। আপনার কমপ্লিট কাজের পোস্ট দেখার অপেক্ষায় রইলাম।

 last year 

সত্যি এটা ভীষণ উপকার করে। মন ভালো না থাকলে নতুন কাজ করার চেষ্টা করি। আর নতুন কাজের মাঝেই মন ভালো হয়ে যায়।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

Screenshot_2025-02-11-15-59-29-21_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

Screenshot_2025-02-11-16-01-40-16.jpg

Screenshot_2025-02-11-16-02-48-44.jpg

Screenshot_2025-02-11-16-03-16-69_23bb9e0ea952186c441897efdc323bdd.jpg

 last year 

এর আগে ভাগ্নির যেহেতু সুন্দর একটা ড্রেস তৈরি করে দিয়েছেন সেহেতু এবার এটাও বেশ ভালোভাবে কমপ্লিট করতে পারবেন। তাছাড়া আগেরটা ভালো হয়েছিল বলেই আপনার বোন নতুন করে আবার আপনার কাছে ড্রেস তৈরি করার বায়না ধরেছে। চেষ্টা করলে অবশ্যই সুন্দরভাবে শেষ করতে পারবেন।

 last year 

চেষ্টা করব এই ড্রেসটি সুন্দর করে কমপ্লিট করার। জানিনা কতটুকু পারবো। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 last year 

নিজেকে নানান কাজে ব্যস্ত রাখার মত আনন্দ আর কিছুতে নেই। আর এই ধরনের ছোট ছোট ক্রিটির জিনিস করলে মন আরো ভালো থাকে। এগুলো আসলে সাইকোলজিক্যাল থেরাপি। আপনি এভাবেই আরো বেশ কিছু ডিজাইন করুন যাতে অন্যেরা খুশি হয় বিশেষ করে আপনার বাড়ির ছোট ছোট সদস্যরা। তাতে দেখবেন আপনার মনের বিষন্নতা অনেকখানি দূর হয়ে যাবে। আর জামার কাজটা ভালই হচ্ছে।

 last year 

এটা অবশ্য ঠিক বলেছেন আপু নিজেকে নানান কাজে ব্যস্ত রাখতে পারলে অন্য রকমের আনন্দ খুঁজে পাওয়া যায়। নতুন কিছু করতে সত্যিই ভালো লাগে।

আপনি আপনার ছোট বোনের আবদার রাখতে নিজ হাতে একটা জামা তৈরি করছেন। বোনেরা তো এমনই হয় ছোট ভাইবোনদের আবদার পূরণ করে। বড় বোন হিসাবে প্রতিটা বোনের এটাই দায়িত্ব বলে আমি মনে করি আমি নিজেও আমার ছোট বোনদের আবদার পূরণ করার চেষ্টা করি। আমি ভালোই ডিজাইন আকিয়েছেন দেখা যাক শেষ পর্যন্ত এটার আউটপুট কতটা সুন্দর আসে। হাতের কাজের জামা গুলো এমনিতেই সুন্দর হয়।

 last year 

নিজের হাতে জামার ডিজাইন করতে সত্যি অনেক ভালো লেগেছে। আর শেষ পর্যন্ত কতটুকু ভালো হবে জানিনা। তবে আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করব।

 last year 

আসলে কাজের সাথে সম্পৃক্ত থাকলে মন-মানসিকতা কিছুটা হলেও ভালো থাকে। আপনার ভাগ্নীর ড্রেসটা যেহেতু সুন্দর হয়েছে, আশা করা যায় এই ড্রেসটাও খুব সুন্দর হবে। তাহলে আপনার বোন ড্রেসটা পেয়ে খুব খুশি হবে। যাইহোক আপনার জন্য শুভকামনা রইলো আপু।

 last year 

একদম ঠিক বলেছেন নতুন কাজের সাথে যুক্ত থাকলে মানসিকতা ভালো থাকে। আমিও চেষ্টা করছি নিজের মানসিকতা ভালো রাখার।

 last year 

হাতের কাজ করতে বেশ অনেকটা সময় লেগে যায়। আগে এক সময় ইচ্ছে ছিল কিন্তু সময় অনেক বেশি লাগে আর ধৈর্যের প্রয়োজন হয় সেজন্য আর কখনো করা হয়ে ওঠেনি। ভাগ্নির জন্য জামা তৈরি করেছেন আর তা দেখে আপনার ছোট বোন আবদার করেছে তাকে জামা বানিয়ে দেয়ার জন্য, এটা আসলে হয়ে থাকে। যাইহোক আপু জামাগুলো তৈরি করে শেষটা দেখাবেন কিন্তু, দেখার অপেক্ষায় রইলাম।

 last year 

একদম ঠিক বলেছেন আপু এই কাজগুলো করতে অনেকটা সময় লাগে এবং ধৈর্যের প্রয়োজন হয়। তবে কি আর করার ধীরে ধীরে করার চেষ্টা করব।

 last year 

এই কাজগুলো শেষ করার পর সুন্দরই লাগে দেখতে।

 last year 

নতুন নতুন কিছু করার মধ্যে আনন্দ রয়েছে। ভাগ্নির জন্য সুন্দর একটি জামা ডিজাইন করেছেন সেটা সকলের পছন্দ হয়েছে। বোনের বায়না পূরণ করতে তার জন্য জামার ডিজাইন করতে বসেছেন। বোনের জন্য করা জামা ডিজাইন আশা করি বাড়ির সবাই পছন্দ করবে। নতুন কিছু করার মধ্যে নিজেকে ব্যস্ত রাখা সব চেয়ে আনন্দের। ভাগ্নির জন্য তৈরি করা জামা দেখার অপেক্ষায় রইলাম। খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপু। আপনাকে ধন্যবাদ জানাই।

 last year 

নতুন কিছুর মাঝে সত্যি অনেক আনন্দ আছে। আর নতুন কিছু করে সবাইকে উপহার দিতে ভালো লাগে আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65404.80
ETH 1879.47
USDT 1.00
SBD 0.39