ফটোগ্রাফি-লোভনীয় কিছু কেকের ফটোগ্রাফি(পর্ব ১)||

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। ফটোগ্রাফি করতে আমার খুবই ভালো লাগে। যখনই বাহিরে যাই তখনই কোনো না কোনো ফটোগ্রাফি করার চেষ্টা করি। কিছুদিন আগে কেক সপে গিয়েছিলাম। তখন বেশ কিছু ফটোগ্রাফি করা হয়েছিল। তাইতো আমি লোভনীয় কিছু কেকের ফটোগ্রাফি আজকে আপনাদের মাঝে শেয়ার করবো। আশা করছি সবার ভালো লাগবে।


লোভনীয় কিছু কেকের ফটোগ্রাফি (পর্ব ১):

IMG_20240920_120932.jpg
Device-OPPO-A15
Location


কেক শপে গেলে দারুন দারুন সব কেক দেখতে পাওয়া যায়। লোভনীয় সব কেকগুলো যখন সুন্দর করে সাজিয়ে রাখা হয় তখন দেখতে খুবই আকর্ষণীয় লাগে। সেখানে গেলে বিভিন্ন রকমের কেক দেখতে পাওয়া যায়। আর এই কেকটি দেখে খুবই ভালো লাগছিল। এত সুন্দর করে কেক ডেকোরেশন করা হয়েছিল দেখে সত্যিই মুগ্ধ হয়েছিলাম বিশেষ করে উপরের অংশের ডেকোরেশন টা আমার কাছে অনেক ভালো লেগেছে। তাই আমি সুন্দর এই কেকের ফটোগ্রাফি করেছিলাম।


IMG_20240920_121221.jpg
Device-OPPO-A15
Location


বাচ্চারা একটু ডিজাইনার কেক বেশি পছন্দ করে। তাই সবাই একটু ডিজাইনার কেক কেনার চেষ্টা করে। সেই জন্য কেক শপের কেকগুলোতে দেখলাম অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে রাখা হয়েছে। যাতে করে কেকগুলো সবার পছন্দ হয় এবং তারা খুব দ্রুতই কেকগুলো বিক্রি করতে পারে। এত সুন্দর করে সাজিয়ে রাখা কেক গুলো দেখে যে কারো ভালো লাগবে। আর সুন্দর কেকগুলোর ডেকোরেশন তো সবারই অনেক পছন্দের মতই ছিল। আমার কাছে তো বেশ ভালো লেগেছে।


IMG_20240920_121414.jpg
Device-OPPO-A15
Location


কেকের সৌন্দর্য দেখেও মাঝে মাঝে অনেক ভালো লাগে। তবে বেশি ক্রিম ব্যবহার করলে সেই কেকের সৌন্দর্য আমার কাছে কেন জানি ভালো লাগেনা। আর ক্রিমগুলো তো শুধুই নষ্ট হয়। সিম্পলের মধ্যে যদি কোন ডিজাইন করা হয় তাহলে দেখতে অনেক ভালো লাগে। আর অপচয় কম হয়। আমার কাছে সিম্পল ডিজাইনের কেকগুলোই বেশি ভালো লাগে। আমার মনে হয় সিম্পল ডিজাইনের কেকগুলোই সবাই বেশি পছন্দ করে।


IMG_20240920_121129.jpg
Device-OPPO-A15
Location


একপাশে ফুল কিংবা একপাশে প্রজাপতি এরকম ডিজাইন করে যখন কেকগুলো সাজিয়ে রাখা হয় তখন দেখতে অনেক ভালো লাগে। বিশেষ করে গোলাপ ফুল টাইপের ডিজাইনগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আর প্রজাপতি দেওয়ার কারণে দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগে। আমার কাছে তো কেকগুলো বেশ ভালো লেগেছিল। আর সুন্দর এই কেকগুলো যে কারো ভালো লাগবে।


IMG_20240920_121053.jpg
Device-OPPO-A15
Location


কেকশপে গেলে আসলে বোঝা যায় কত রকমের কেকের ডিজাইন হয়। এত সুন্দর সুন্দর কেকের ডিজাইন গুলো দেখে তো আমি মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। এত সুন্দর কেক দেখে মন চাইছিল সবগুলোই কিনে ফেলি। সত্যি কথা বলতে কেকের টেস্ট কেমন হবে জানিনা তবে প্রথম দেখাতে যেই কেকগুলো ভালো লাগে সেগুলোই সবাই কেনার চেষ্টা করে। আর সবাইকে আকৃষ্ট করার জন্যই বিভিন্ন রকমের কেক তৈরি করে সাজিয়ে রাখা হয়েছে।


সুন্দর সব কেকগুলোর ফটোগ্রাফি করতে আমার খুবই ভালো লেগেছে। আর কেকের সৌন্দর্য আরো সুন্দর করে উপস্থাপন করার জন্য আপনাদের মাঝে উপস্থাপন করলাম। আশা করছি লোভনীয় সব কেকের ফটোগ্রাফি গুলো সবার ভালো লেগেছে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 2 years ago 

কি ব্যাপার এই কয়দিন শুধু লোভনীয় কেকের রেসিপি দেখছি। আমি ওকে শুরু করব লোভনীয় রেসিপি শেয়ার করা। বিভিন্ন রকমের কেক দেখতে পারলাম। যা দেখে লোভ সামলানো যেন কঠিন। আশা করি অনেক অনেক ভালো লাগার মুহূর্ত পার করেছেন সেখানে ফটো ধারণ করে সময়।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ওয়াও আপনি অসাধারণ কিছু কেকের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন। কেক শপে গেলে বিভিন্ন ধরনের লোভনীয় কেক দেখা যায়। আপনার তোলা সব গুলো ফটোগ্রাফি দারুণ হয়েছে আপু। ফটোগ্রাফির সাথে বেশ সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

এরকম সুন্দর এবং লোভনীয় কেকের ফটোগ্রাফি গুলোর প্রশংসা যতই করবো ততই কম হবে। এত সুন্দর করে আপনি কেকের ফটোগ্রাফি করেছেন দেখে তো জাস্ট দারুন লাগলো। আমার কাছে আপনার সবগুলো কেকের ফটোগ্রাফি ভালো লেগেছে। আমার কাছে আপনার সবগুলো ফটোগ্রাফির মধ্যে থেকে ২ এবং ৩ নাম্বার ফটোগ্রাফি টা বেশি ভালো লেগেছে। অন্য ফটোগ্রাফি গুলো কিন্তু সুন্দর হয়েছে, কম সুন্দর ছিল না একেবারে। সবগুলোই ভালো হয়েছে ফটোগ্রাফি।

 2 years ago 

কেকের শপে গেলে আসলে কত রকমের কেক যে দেখা যায়। আর এগুলো দেখতেও বেশ লোভনীয় লাগে। আমার তো আপনার আজকের ফটোগ্রাফি গুলো দেখে ইচ্ছে করছে সবগুলো থেকে একটু একটু টেস্ট করে দেখতে। দারুন কিছু ফটোগ্রাফি ক্যাপচার করেছেন আপু। সবগুলো কেক বিভিন্ন ধরনের গোলাপ ফুল দিয়ে ডিজাইন করা। ধন্যবাদ আপনাকে দারুন এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে লোভনীয় কিছু কেকের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রত্যেকটি কেকের ফটোগ্রাফি দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। প্রত্যেকটি কেক সম্পর্কে আপনি বেশ দারুন ভাবে গুছিয়ে আমাদের মাঝে মন্তব্য শেয়ার করেছেন। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে তিন নম্বর কেকের ফটোগ্রাফি। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক সুন্দর সুন্দর কিছু কেকের ফটোগ্রাফি আপনি শেয়ার করেছেন। এই ফটোগ্রাফি গুলি দেখে কেক খাওয়ার জন্য মন চাচ্ছে এবং কেকগুলি অনেক সুন্দর দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু। ধন্যবাদ আপু এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

বাহ আপনি তো দেখছি আজকে চমৎকার কেকের বাহার নিয়ে উপস্থিত হলেন। আপনি ঠিক বলছেন কেকের দোকানে গেলে খুব সুন্দর সুন্দর কেক দেখা যায়। যেগুলোর ডেকোরেশন দেখলে খুবই ভালো লাগে। তাছাড়া কেক গুলো খেতে খুবই স্বাদ হয়। অনেক ভালো লাগলো আপনার আজকে কেকের ফটোগ্রাফি গুলো দেখে।

 2 years ago 

দারুন দারুন সব কেক গুলো দেখে আমারও ভালো লেগেছিল আপু। ডেকোরেশন গুলো খুবই সুন্দর ছিল।

 2 years ago 

অনেকগুলো লোভনীয় কেকের ফটোগ্রাফি শেয়ার করেছেন। কেক খেতে আমিও খুব পছন্দ করি। এখানে দেখছি অনেক আইটেমের কেক রয়েছে। আর দারুণভাবে ডেকোরেশন করা। দেখেই যেন চোখ ভরে গেল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64130.84
ETH 1861.08
USDT 1.00
SBD 0.39