You are viewing a single comment's thread from:

RE: মজলিস | মেজবান

in আমার বাংলা ব্লগ2 years ago

আমাদের এখানে কেউ মারা গেলে চারদিনের দিন এবং ৪০তম দিনে আয়োজন করে প্রতিবেশী, আত্মীয় স্বজন এবং পরিচিত মানুষদের খাওয়ানো হয়ে থাকে। তবে বেশিরভাগ পরিবারই বিরিয়ানি রান্না করে খাইয়ে থাকে সবাইকে। গত শুক্রবার সকালে আমার বন্ধুর বাবা মারা গিয়েছে এবং সোমবার দুপুরে ৩০০ জনের আয়োজন করা হয়েছিল এবং আমরা তাদের বাসায় গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে। যদিও এই ধরনের আয়োজনে আমি একেবারেই যেতে চাই না। কারণ আমার কাছে মনে হয়, এই ধরনের আয়োজন শুধুমাত্র যারা এতিম এবং একেবারেই গরীব, মানে তিনবেলা ঠিকমতো খাবার খেতে পায় না, তাদের জন্য করা উচিত। তবে কাছের কেউ যেতে বললে নিষেধ করতে পারি না বলে, শেষ পর্যন্ত বাধ্য হয়ে যেতে হয় মাঝেমধ্যে। যাইহোক মোজাম কাকুর পরিবার দারুণ আয়োজন করেছে। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Sort:  
 2 years ago 

আমিও অনেকটা ভাই জানার আগ্রহ থেকেই গিয়েছিলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64543.68
ETH 1871.77
USDT 1.00
SBD 0.38