You are viewing a single comment's thread from:

RE: আবহাওয়া অফিসের হাস্যকর ভবিষ্যৎ বাণী ও হঠাৎ বৃষ্টি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসলেই আমাদের দেশের আবহাওয়া অধিদপ্তর যা বলে,প্রায় সবসময়ই তার উল্টোটা হয়। এগুলো আসলে হাস্যকর ই বটে। আমি যখন সাউথ কোরিয়াতে ছিলাম, বিশেষ করে শীতকালে বাসা থেকে বের হওয়ার আগে আবহাওয়ার নিউজ দেখে নিতাম স্নো পরবে নাকি না। তাছাড়া তাপমাত্রা মাইনাস কতো ডিগ্রী থাকবে। সেই অনুযায়ী জামা কাপড় পরিধান করতাম। মানে তারা আবহাওয়ার পূর্বাভাস যেটাই দিবে, সেটাই একেবারে পারফেক্ট হতো। কিন্তু আমাদের দেশের আবহাওয়ার পূর্বাভাস কখনোই বিশ্বাস হয় না। কারণ একেবারেই মিল পাওয়া যায় না। সরকারের অবশ্যই উচিত এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 65335.22
ETH 1948.43
USDT 1.00
SBD 0.37