You are viewing a single comment's thread from:

RE: জসীম মেলা ভ্রমণ (পর্ব-৩)

in আমার বাংলা ব্লগ2 years ago

আমার কাছেও মনে হয় যেকোনো মেলায় একইরকম স্টল থাকে এখন। আগে দেখতাম মেলায় কতো সুন্দর সুন্দর হাতে তৈরি জিনিসপত্র পাওয়া যেতো, যেগুলো মার্কেটে পাওয়া যেতো না। কিন্তু এখন মার্কেটে যা পাওয়া যায়, মেলায় ঠিক সেগুলোই পাওয়া যায়। তবে মেলায় জিনিসপত্রের দাম তুলনামূলক ভাবে বেশি হয়ে থাকে। তাই বেশিরভাগ মানুষ মেলায় ঘুরতে যায় এবং পছন্দ হলে টুকিটাকি জিনিসপত্র কিনে। যাইহোক ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো আপু। অনেকদিন পর হাতে ছাপ দেওয়ার সরঞ্জামাদি দেখে খুব ভালো লাগলো। ছোটবেলায় মেলায় গিয়ে প্রথমেই হাতে ছাপ দিতাম। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Sort:  
 2 years ago 

হ্যাঁ ভাইয়া ঠিকই বলেছেন মেলায় মার্কেট থেকে একটু ব্যতিক্রমধর্মী জিনিস হলে সেগুলো কেনার ইচ্ছা থাকে। কিন্তু একই জিনিস বেশি দাম দিয়ে কেনার আগ্রহ সবারই হারিয়ে যায়। যাই হোক আপনিও মেলায় যেয়ে হাতে ছাপ দিতেন জেনে ভালো লাগলো ।ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 62197.56
ETH 1772.49
USDT 1.00
SBD 0.38