You are viewing a single comment's thread from:

RE: এবারের ইন্ডিয়া ট্যুরে এক ব্যতিক্রমধর্মী অভিজ্ঞতা

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসলে মানুষ মাত্রই ভুল,আর চলাফেরা করতে গেলে ভুল হওয়াটা স্বাভাবিক। তবে স্বস্তির খবর এটাই যে, ব্যাগটা ফিরে পেয়েছেন। আমাদের দেশে হলে তো ব্যাগ ফিরে পাওয়া অসম্ভব ছিলো মনে হচ্ছে। এমন একটা কান্ড ঘটালেন, সবাই তো হাসাহাসি করবেই। তবে আমার লাইফে এই পর্যন্ত আমি তেমন কিছু হারাইনি। শুধু ২ বছর আগে শীতলক্ষ্যা নদী পার হওয়ার সময় ট্রলারে নতুন ছাতা রেখে চলে এসেছিলাম। যদিও ট্রলার চালক আমাকে দূর থেকে ডেকেছিলেন,তবে আশেপাশে অনেক মানুষ ছিলো বলে বুঝিনি যে আমাকেই ডাকছিলো। সন্ধ্যার পর ঘটনাটি ঘটেছিল আমার সাথে। বাসায় এসে মনে হয়েছিল ছাতা রেখে এসেছি 😂। আপনার পোস্ট পড়ে আমার ছাতা হারানোর ঘটনা মনে পড়ে গিয়েছে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.094
BTC 63573.30
ETH 1778.51
USDT 1.00
SBD 0.39