You are viewing a single comment's thread from:

RE: জেনারেল রাইটিং- কষ্টের ভবনে কেউ কারও নয় | | written by@maksudakar ||

in আমার বাংলা ব্লগ3 years ago

কিছু কিছু মানুষ প্রতিনিয়ত ভালো থাকার অভিনয় করে যায়। সেসব মানুষদেরকে দেখলে আমরা মনে করি, তারা কতোটা সুখী। কিন্তু দিনশেষে তারা সবচেয়ে অসুখী। আমরা কারো ভিতরের খবর রাখি না। তবে এটা ঠিক যে আমরা মানুষ হিসেবে প্রচন্ড স্বার্থপর। কারণ আমরা অনেক মানুষের সাথে চলাফেরা করি এবং তাদের ভালো সময়ে আমরা পাশে থাকি, কিন্তু খারাপ সময়ে আমরা তাদের কাছ থেকে দূরে দূরে থাকি। এই কথাটি তেঁতো হলেও সত্যি। সুতরাং অন্যের আশা না করে, নিজের ভালোমন্দ নিজেকেই বুঝতে হবে এবং বর্তমান প্রেক্ষাপটে নিজেকে যতোটা গুটিয়ে নেওয়া যায় ততই মঙ্গল। যাইহোক এতো চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 63913.01
ETH 1840.96
USDT 1.00
SBD 0.39