You are viewing a single comment's thread from:

RE: জেনারেল রাইটিং-আশ্রয়||

in আমার বাংলা ব্লগ3 years ago

আমাদের এই ছোট্ট জীবনে চাহিদার কোনো শেষ নেই। যার বেশি আছে তার আরো চাই। সেজন্যই তো অনেকে রাজ প্রাসাদে থেকেও প্রকৃত সুখ পায় না। আবার যার চাহিদা কম,সে কুঁড়েঘরে থেকেও নিজেকে সুখী মনে করে। আমি মনে করি সুখ যার যার মনে রয়েছে। আমি আমার মনকে যেভাবে সাজাবো, মন সেভাবেই চলতে এবং মানতে বাধ্য। আসলে জীবনের হিসাব মেলানো খুবই কঠিন একটি কাজ। তবে যার অবস্থান যেমন ই হোক না কেনো, সবার নিরাপদ আশ্রয়স্থল দরকার। যেখানে মন খুলে কথা বলা যায়, প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায়। যাইহোক পোস্টটি পড়ে আসলেই খুব ভালো লাগলো আপু। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65034.86
ETH 1871.95
USDT 1.00
SBD 0.38