আসলে কিছু কিছু মেয়েকে আমি বাস্তবেও দেখেছি স্বল্প পরিচয়ে পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলে। সেটা অনলাইনে পরিচয়ের মাধ্যমে হোক কিংবা অফলাইনে পরিচয়ের মাধ্যমেই বা হোক না কেনো। আসলে সেই সমস্ত মেয়েরা আমি মনে করি প্রকৃতপক্ষে প্রচুর বোকা। একটা মানুষকে ভালোভাবে না জেনে কোন ভরসায় সেই মানুষের সাথে পালিয়ে যায়, আমার বোধগম্য হয় না। একবারও ভাবে না ছেলেটা যদি খারাপ হয়,তাহলে তো ফিরে যাওয়ার জায়গা থাকবে না। রুবিরও এই অবস্থা হয়েছে। কপাল ভালো থানার এস আই হাবিবা আপাকে পাশে পেয়েছে, নয়তো আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় ছিলো না রুবির। যাইহোক শুভ্র এর মতো জানোয়ারকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হোক। গল্পটি পড়ে খুব ভালো লাগলো ভাই। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
একদম ঠিক ধরেছেন ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই চমৎকার একটি মন্তব্য করে পাশে থাকার জন্য 🍀