You are viewing a single comment's thread from:

RE: "স্বাস্থ্যবান হওয়াটা জরুরী নয়,ভিতর থেকে সুস্থ থাকাটাই জরুরী"

in আমার বাংলা ব্লগ3 years ago

আপু আশেপাশের মানুষের কথায় কান দিয়ে নিজের জীবনকে বিপদের দিকে ঠেলে দেওয়ার কোনো মানে হয় না। কিছু কিছু মানুষ আছে যারা পরনিন্দা এবং সমালোচনা না করলে পেটের ভাত হজম হয় না। যাইহোক আমি অনেক মানুষকে দেখেছি একেবারে চিকন। কিন্তু তেমন কোনো অসুখ বিসুখ ছিলো না। মানুষের কথায় বাধ্য হয়ে বিভিন্ন ধরনের ট্যাবলেট খেয়ে মোটা বা স্বাস্থ্যবান হয়েছে। পরবর্তীতে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা হয়েছে। সুতরাং সুস্বাস্থ্যের অধিকারী হওয়াটা জরুরী, স্বাস্থ্যবান হওয়াটা জরুরী নয়। একজন চিকন রোগা পাতলা মানুষ সুস্বাস্থ্যের অধিকারী হতে পারে, আবার একজন স্বাস্থ্যবান মানুষ সুস্বাস্থ্যের অধিকারী না ও হতে পারে। সুস্বাস্থ্য বলতে যাদের বড় কোনো অসুখ বিসুখ নেই, যারা সুস্থ তাদেরকে বুঝায়। যাইহোক দারুণ লিখেছেন আপু। পোস্টটি পড়ে খুব ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Sort:  
 3 years ago 

আপনার মন্তব্যের সঙ্গে আমিও সহমত পোষণ করছি ভাইয়া।আসলেই মানুষের কটু কথায় কান দিয়ে নিজের সর্বনাশ ডেকে আনা উচিত নয়।ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 63938.21
ETH 1772.59
USDT 1.00
SBD 0.39