You are viewing a single comment's thread from:

RE: কক্সবাজার ইনানীর রয়েল টিউলিপ ভ্রমণ (পর্ব-৪)

in আমার বাংলা ব্লগ3 years ago

আসলে কাছের আত্মীয়ের কোনো অনুষ্ঠানে না গেলে ব্যাপারটা খুব খারাপ দেখা যায়। যাইহোক অবশেষে বিয়েতে গিয়েছিলেন তাহলে। ইনানী বিচে বেশ কয়েকবার গিয়েছিলাম,তবে পালংকি রেস্টুরেন্টে খাওয়া হয়নি। এই রেস্টুরেন্টটি এতো বিখ্যাত সেটা জানা ছিলো না। আসলে আমি যতবার গিয়েছি, ততবারই কলাতলীতে হোটেল নিয়েছিলাম। তাই কলাতলীতেই খাওয়া দাওয়া করা হয় বেশি। তবে হাতেগোনা কয়েকবার হিমছড়ি এবং ইনানীর দিকের রেস্টুরেন্টে খেয়েছিলাম। আমার কাছে লইট্টা ফ্রাই খুব সুস্বাদু লাগে। তাই সেখানে থাকলে প্রায় প্রতি বেলায়ই লইট্টা ফ্রাই খাওয়ার চেষ্টা করি। আপনারা বেশ ভালোই খাওয়া দাওয়া করেছেন আপু। খাবারের ফটোগ্রাফি গুলো দেখেই বুঝা যাচ্ছে খেতে খুব সুস্বাদু হয়েছে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।

Sort:  
 3 years ago 

আসলে কক্সবাজারের সব খাবারের রেস্টুরেন্ট গুলোতেই ভালো মানের খাবার তৈরি করা হয়। আমার কাছে সব রেস্টুরেন্ট খাবার খুবই ভালো লাগে। তবে স্পেশালি ভাবে আমরা পালংকি রেস্টুরেন্টের খাবার বেশি প্রশংসা করি। যদি আসেন তাহলে সময় সুযোগ করে খেয়ে দেখবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63564.47
ETH 1885.34
USDT 1.00
SBD 0.37