You are viewing a single comment's thread from:

RE: আমার লেখা গল্প "যমজ বোন" পর্ব-৩

in আমার বাংলা ব্লগ3 years ago

মিতা হৃদয়ের কাছে সত্যি কথাটা লুকিয়ে খুব বাজে কাজ করছে। কারণ মিথ্যা দিয়ে কিছু শুরু হলে সেটার ফলাফল মোটেই ভালো হয় না। আর সত্য কখনো গোপন থাকে না। একদিন না একদিন ঠিকই বের হয়ে আসে। মিতা যতই তালবাহানা করে রিতাকে বাসায় রাখুক না কেনো, একদিন না একদিন রিতা তো অবশ্যই কলেজে যাবে। আর ধীরে ধীরে হৃদয় সবকিছু জানতে পারবে। হৃদয়ের মনে তো এমনিতেই একটু একটু সন্দেহের সৃষ্টি হয়েছে ইতিমধ্যে। কারণ সে তো রিতাকে চুপচাপ শান্তশিষ্ট মেয়ে ভেবে পছন্দ করেছে। কিন্তু এখন তো অন্য রকম মনে হচ্ছে। যাইহোক পরবর্তী পর্বে আরো অনেক কিছু জানতে পারবো আশা করি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64388.69
ETH 1869.17
USDT 1.00
SBD 0.38