You are viewing a single comment's thread from:

RE: তুমি বলো সম্মান দাও ! আমি বলি সম্মান করো সম্মান পাবে। || Give Respect to take Respect.

in আমার বাংলা ব্লগ3 years ago

আসলেই ভাই যখন ছোট ছিলাম তখন দেখতাম, সিনিয়র ভাইয়েরা সিগারেট খেতো লুকিয়ে। যাতে করে মুরুব্বিরা না দেখে। আর বর্তমানে বেশিরভাগ ছেলেরা ওপেন সিগারেট টানে। এমনও বলতে শুনি আমরা টাকা দিয়ে আমি সিগারেট কিনে খাচ্ছি, তাতে কার বাবার কি। কতোটা বেয়াদব হলে এমন কথা বলতে পারে। তবে আমি এটা বিশ্বাস করি যে,পৃথিবীতে সবকিছুই গিভ এন্ড টেক পলিসি তে চলে। আমি কাউকে সম্মান দিলে, অটোমেটিক আমিও সম্মান পাবো। কারো সাথে ভালো কিছু করলে,আমিও ভালো কিছু পাবো। মোটকথা প্রকৃতি ভালোর বিনিময়ে ভালো কিছু ফেরত দেয় এবং খারাপ কিছুর বিনিময়ে খারাপ ফেরত দেয়। এটাই সৃষ্টিকর্তার নিয়ম। যাইহোক এতো গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Sort:  
 3 years ago 

আসলে যুগের পরিবর্তনে অনেক কিছু পরিবর্তন হচ্ছে, তবুও আমাদের জায়গা থেকে যদি মানুষকে সম্মান দেয়ার চেষ্টা করি তাহলে হয়তো কিছু মানুষ অনুপ্রাণিত হয়ে সঠিক রাস্তায় আসতে পারে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64646.06
ETH 1896.59
USDT 1.00
SBD 0.37