You are viewing a single comment's thread from:

RE: "আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৪৩ [তারিখ : ১৫-০৮-২০২৩]

in আমার বাংলা ব্লগ3 years ago

শৈশবে প্রায় প্রতিটি মানুষ নিজের দাদীর সাথে থাকতে খুব পছন্দ করে। কারণ রুপকথার গল্প শোনায়, অনেক আদর যত্ন করে। আমার দাদী খুব আদর করতো আমাকে। চুল আঁচড়ে দিতেন, মজার মজার খাবার খাইয়ে দিতেন। আমার স্পষ্ট মনে আছে খুব ছোট থাকতেই দাদীর সাথে ঘুমাতে চাইতাম সবসময়। আমি যখন ক্লাস সেভেনে পড়ি,তখন আমার দাদী মারা যান। সেই সোনালী দিনগুলো আসলেই খুব মিস করি। ভালো থাকুক সকল দাদীরা এপারে এবং ওপারে। যাইহোক নিলয় ভাইয়ের পোস্টটি ফিচার্ড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 63931.39
ETH 1857.32
USDT 1.00
SBD 0.39