You are viewing a single comment's thread from:

RE: ভুল শিক্ষা এবং মনুষত্বের অবক্ষয়।। জুলাই -২২/০৭/২০২৩।।

in আমার বাংলা ব্লগ3 years ago

ভাই শিক্ষিত আর সুশিক্ষিত এর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। যারা সুশিক্ষিত তারা অবশ্যই মানুষকে মূল্যায়ন করে। কারণ তাদের ভিতরে মনুষ্যত্ব রয়েছে। আর যারা শুধু শিক্ষিত তাদের ভিতরে অহংকার খুব বেশি। তারা নিচু শ্রেণীর মানুষদেরকে মানুষ বলে গণ্য করে না। আর বর্তমানে শিক্ষিত মানুষের হার বেশি। একজন মানুষকে কখনো তার কর্ম বা পেশা দিয়ে বিচার করা ঠিক না। দারুণ একটি টপিক নিয়ে পোস্ট করেছেন ভাই। সেজন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Sort:  

যারা সুশিক্ষিত তাদের ভেতর মনুষত্ব রয়েছে এটা আমিও জানি। তবে আমাদের সমাজের অধিকাংশ মানুষই সার্টিফিকেটধারী অশিক্ষিত, যেটা তাদের ব্যবহারে প্রকাশ পায়।

 3 years ago 

একদম ঠিক বলেছেন ভাই, আর এখনকার বেশিরভাগ মানুষ মনে হয় সার্টিফিকেট পাওয়ার জন্যই পড়াশোনা করে। বাস্তব জ্ঞান খুবই কম। আর নিজেদেরকে ওভার স্মার্ট মনে করে। যাইহোক ফিডব্যাক দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64026.39
ETH 1858.12
USDT 1.00
SBD 0.39