You are viewing a single comment's thread from:

RE: শিশু হত্যা।।😔😔

in আমার বাংলা ব্লগ3 years ago

শিশু হত্যার মতো এমন ঘৃণিত কাজ পৃথিবীতে আর নেই। আমাদের দেশে এমন ঘৃণিত কাজ দিন দিন বেড়েই চলছে। প্রশাসনের কথা না ই বললাম, কারণ এই ব্যাপারে সবারই জানা আছে। সেজন্যই অপরাধীদের সাহস দিন দিন বেড়েই চলছে। আমার স্পষ্ট মনে আছে আমি যখন দক্ষিণ কোরিয়াতে ছিলাম,সেখানকার টিভি নিউজে এমন একটি ঘটনা দেখিয়েছিল। তখন আমার কোরিয়ান সহকর্মী আমাকে এই ব্যাপারে জিজ্ঞেস করেছিল। আমি রীতিমতো লজ্জায় পড়ে গিয়েছিলাম। কারণ তার প্রশ্নের উত্তর আমার কাছে ছিল না। যাইহোক ধিক্কার জানাই তাদেরকে, যারা এসমস্ত কুকর্মের সাথে জড়িয়ে নিষ্পাপ প্রাণ গুলো নিঃশেষ করে দিচ্ছে। পোস্টটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64349.20
ETH 1874.29
USDT 1.00
SBD 0.36