রেসিপি পোস্ট || খাঁটি সরিষার তেলে ভাজা মচমচে নুডুলস পাকোড়া
আসসালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি রেসিপি পোস্ট শেয়ার করবো। আপনারা অনেকেই জানেন যে, আমি মাঝে মধ্যে বাসায় বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে থাকি। তবে বেশিরভাগ সময় আমি চিংড়ি মাছ এবং ইলিশ মাছের রেসিপি তৈরি করে থাকি। কারণ এই দুটি মাছ আমার খুব প্রিয়। তবে মাঝে মধ্যে চেষ্টা করি ভিন্ন ধরনের রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করতে। যাইহোক কয়েকদিন আগে বিকেলের নাস্তার জন্য খাঁটি সরিষার তেলে ভাজা মচমচে নুডুলস পাকোড়া তৈরি করেছিলাম। নুডুলস পাকোড়া আমার খুবই পছন্দের একটি খাবার। বিকেলের নাস্তায় গরম গরম নুডুলস পাকোড়া খাওয়ার মজাই আলাদা। কিছুদিন আগে ৪০০০ টাকা দিয়ে ৪০ কেজি সরিষা কিনেছিলাম। তারপর সেদিন আব্বুকে দিয়ে সরিষা ভাঙ্গিয়ে আনি। ১৫ কেজি সরিষার তেল বের হয়েছিল ৪০ কেজি সরিষা থেকে। সয়াবিন তেল স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তাই বাসায় বলেছি সরিষার তেল ব্যবহার করতে সবসময়। যাইহোক সরিষার তেলে ভাজা নুডুলস পাকোড়া খেতে খুব সুস্বাদু লেগেছিল। আপনারা চাইলে এই রেসিপিটা বাসায় তৈরি করে খেতে পারেন। যাইহোক রেসিপিটা আমি ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।
খাঁটি সরিষার তেলে ভাজা মচমচে নুডুলস পাকোড়া
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| নুডুলস | ১ টা |
| ডিম | ১ টা |
| পেঁয়াজ | ২টা |
| কাঁচামরিচ | ২টা |
| ধনিয়া পাতা | পরিমাণ মতো |
| হলুদের গুঁড়া | পরিমাণ মতো |
| মরিচের গুঁড়া | পরিমাণ মতো |
| জিরার গুঁড়া | পরিমাণ মতো |
| ধনিয়ার গুঁড়া | পরিমাণ মতো |
| বেসন | পরিমাণ মতো |
| লবণ | পরিমাণ মতো |
| সরিষার তেল | পরিমাণ মতো |
🍲প্রথম ধাপ🍲
প্রথমে একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম চুলায়। তারপর পরিমাণ মতো পানি দিয়ে নুডুলস দিলাম সিদ্ধ করার জন্য।
🍲দ্বিতীয় ধাপ🍲
তারপর নুডুলস এর প্যাকেটের ভিতরে থাকা মসলা গুলো দিয়ে দিলাম। নুডুলস সিদ্ধ হচ্ছে এবং পানিও শুকিয়ে যাচ্ছে।
🍲তৃতীয় ধাপ🍲
নুডুলস সিদ্ধ হওয়ার পর একটি প্লেটে তুলে রাখলাম। তারপর কেটে রাখা পেঁয়াজ, মরিচ,ধনিয়া পাতা দিয়ে দিলাম প্লেটে। এরপর পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়া,জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং লবণ দিয়ে দিলাম। তারপর ভালোভাবে সবকিছু মিক্সড করে নিবো।
🍲চতুর্থ ধাপ🍲
তারপর পরিমাণ মতো বেসন এবং একটি ডিম দিয়ে দিলাম। এগুলো ভালোভাবে মিক্সড করে নিবো।
🍲পঞ্চম ধাপ🍲
এরপর পাকোড়ার মতো তৈরি করে নিলাম। তারপর এগুলো ভাজতে হবে।
🍲ষষ্ঠ ধাপ🍲
ফ্রাই প্যানে পরিমাণ মতো খাঁটি সরিষার তেল ঢেলে দিলাম। তারপর তেল ভালোভাবে গরম হওয়ার পর পাকোড়া গুলো দিয়ে দিবো।
🍲সপ্তম ধাপ🍲
পাকোড়া গুলো তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভাজতে শুরু করলাম।
🍲অষ্টম ধাপ🍲
কিছুক্ষণ ভেজে নেওয়ার পর খুব সুন্দর কালার হচ্ছে। আরো কিছুক্ষণ ভেজে মচমচে করে নিবো। তাহলে খেতে বেশি সুস্বাদু লাগবে।
🍲নবম ধাপ🍲
পাকোড়া গুলো খুব ভালোভাবে ভেজে নিলাম। তারপর চুলা বন্ধ করে দিলাম। এভাবেই রেসিপিটা তৈরি করে ফেললাম।
🍲পরিবেশন🍲
পোস্টের বিবরণ
| ক্যাটাগরি | রেসিপি |
|---|---|
| ফটোগ্রাফার | @mohinahmed |
| ডিভাইস | Samsung Galaxy Note 20 Ultra 5g |
| তারিখ | ২১.৯.২০২৩ |
| লোকেশন | নারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ |
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার পরিচয়
🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹
নুডুলস দিয়ে এত সুন্দর রেসিপি করা যায় ইতো পূর্বে আমার ধারণা ছিল না। খুবই ভালো লেগেছে আপনার এই অসাধারণ নুডুলস এর বড়া জাতীয় রেসিপি তৈরি করতে দেখে। খুবই চমৎকার ছিল আপনার রেসিপি তৈরি করার কার্যক্রম।
ভাই এই রেসিপিটা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। আশা করি দারুণ লাগবে খেতে। যাইহোক আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
সরিষার তেল দিয়ে প্রস্তুত করার রেসিপি গুলো সব সময় স্বাস্থ্যসম্মত খেতেও অন্যরকম একটি মজা লাগে।
নুডুলস দিয়ে অনেক মজাদার পাকোড়া প্রস্তুত করেছেন দেখেই ইচ্ছে করছে তুলে খেতে শুরু করি।
আর এরকম বৃষ্টির দিনে এমন খাবার খেতে সবথেকে বেশি মজা লাগে।
ঠিক বলেছেন ভাই, বৃষ্টির দিনে ভাজাপোড়া খেতে দারুণ লাগে। যাইহোক এভাবে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আমরা ছোটবেলায় দেখতাম আমাদের বাড়িতে সরিষার তেলের সব রান্না করা হতো।আমাদের ক্ষেতের সরিষা থেকে ভাঙ্গিয়ে তেল করা হতো।কিন্তু এখন আর সেই প্রচলন নেই বললেই চলে,সবাই সয়াবিন তেলই রান্না করে।সয়াবিন তেল শরীরের জন্য অনেক ক্ষতিকর আমরা সবাই জানি কিন্তু তারপরেও ছাড়তে পারি না।ঘরের ভাঙ্গানো সরিষার তেল দিয়ে নুডুলস পাকোড়া খেতে যে খুবই সুস্বাদু হবে তা বলার অপেক্ষা রাখে না।পাকোড়াগুলো দেখতে খুবই লোভনীয় হয়েছে আশাকরি খেতে অনেক সুস্বাদু হয়েছে!অসম্ভব সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
সরিষার তেলের রান্না খাবার খেতে খুব সুস্বাদু লাগে এবং বেশ স্বাস্থ্যকরও বটে। যাইহোক রেসিপিটা দেখে এমন প্রশংসনীয় মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।
সরিষার তেল দিয়ে পাকোড়া বানালে খেতে অনেক ভালো লাগে। আর তেলে ভাজা খাবার গুলো সরিষার তেল দিয়ে বানালে একদিক থেকে বেশ ভালো হয়। অনেকটা মচমচে হয় খেতে। নুডুলসের পাকোড়া রেসিপি দারুন হয়েছে ভাইয়া।
সরিষার তেল দিয়ে পাকোড়া ভাজলে খেতে সত্যিই দারুণ লাগে। পাকোড়া গুলো খেতে খুব সুস্বাদু লেগেছিল। যাইহোক এভাবে উৎসাহিত করার জন্য অনেক ধন্যবাদ আপু।
ঠিকই বলেছেন আপনি সরিষার তেল আমাদের শরীরের জন্য খুবই উপকারী। সরিষার তেল দিয়ে ভাজা রেসিপি গুলো খাওয়ার মজাটাই আলাদা। আপনার নুডুলসের পাকোড়া গুলো দেখে খেতে ইচ্ছে করছে। দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই মজা হয়েছে। তৈরি করার ধাপগুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।
আমার সাথে একমত পোষণ করার জন্য এবং এতো সুন্দর মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু। আশা করি সামনেও এভাবেই সাপোর্ট করে যাবেন।
Twitter Link
খাঁটি সরিষার তেলে ভাজা মচমচে নুডুলস পাকোড়া। দেখতে খুবই মজাদার মনে হচ্ছে 🤤।দেখে একেবারে জিহ্বে জল এসে পড়লো। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
দেখতে যেমন মজাদার লাগছে, তেমনি খেতেও খুব সুস্বাদু লেগেছিল। যাইহোক যথাযথ মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
পাকোড়া আমাদের সবারই প্রিয়। তবে নুডুলস এর পাকোড়া কখনো খাওয়া হয়নি।আপনি ঠিক বলেছেন সরিষার তেল আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আপনার রেসিপি দেখে শিখে নিলাম একদিন অবশ্যই তৈরি করব।প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আপু, পাকোড়া কমবেশি সবারই প্রিয়। আমার পোস্ট দেখে এই রেসিপি তৈরি শিখতে পেরেছেন, জেনে ভীষণ ভালো লাগলো আপু। গুছিয়ে মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।