আর্ট পোস্ট || মেঘ এবং রংধনুর সহিত কিছু ম্যান্ডেলা ডিজাইন এর আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি আর্ট পোস্ট শেয়ার করবো। আমি সময় পেলে প্রায়ই ম্যান্ডেলা আর্ট করার চেষ্টা করি। বিশেষ করে ফুলের ডিজাইনের ম্যান্ডেলা আর্ট করতে আমার খুব ভালো লাগে। তবে মাঝেমধ্যে ভিন্ন ধরনের ম্যান্ডেলা আর্ট করার চেষ্টা করি। যাইহোক আমি মেঘ এবং রংধনুর সহিত কিছু ম্যান্ডেলা ডিজাইন এর আর্ট করেছি। রংধনু দেখতে আমার খুবই ভালো লাগে। যদিও সামনা-সামনি রংধনু দেখেছি দীর্ঘদিন আগে। ম্যান্ডেলা ডিজাইন গুলো কালার করার কারণে আর্টটি দেখতে আরও বেশি সুন্দর লাগছে। এছাড়া আর্টের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ম্যান্ডেলা ডিজাইন গুলোর বাহিরে ছোট ছোট অনেকগুলো মেঘের ইমোজি এঁকে নিয়েছি। তাছাড়া মেঘ এবং রংধনু একে অপরের হাত ধরে রেখেছে। সবমিলিয়ে আর্টটি ফুটিয়ে তোলার জন্য যথেষ্ট চেষ্টা করেছি। যাইহোক এই আর্টটি ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।



মেঘ এবং রংধনুর সহিত কিছু ম্যান্ডেলা ডিজাইন এর আর্ট

20241009_013930.jpg



প্রয়োজনীয় উপকরণ


  • ড্রয়িং খাতা
  • বিভিন্ন কালারের সাইন পেন
  • কালো জেল পেন
  • পেন্সিল
  • কম্পাস
  • রাবার
  • স্কেল
  • নীল পোস্টার রং
  • কটন বার্ড

20241009_014612.jpg



অঙ্কন প্রণালী নিম্নরুপঃ


প্রথম ধাপ


20241009_000344.jpg

প্রথমে মেঘের আকৃতি এঁকে, তারপর ইমোজি এঁকে নিলাম। এরপর হাত পা এঁকে নিলাম।



দ্বিতীয় ধাপ


20241009_001448.jpg

তারপর রংধনু আঁকার জন্য বেশ কিছু অর্ধ বৃত্ত এঁকে নিলাম। এরপর হাত পা এঁকে নিলাম। মেঘ এবং রংধনু একে অপরকে ধরে রেখেছে। অর্থাৎ তাদের সম্পর্ক খুবই ভালো।



তৃতীয় ধাপ


20241009_001835.jpg

এরপর রংধনু এবং মেঘের পিছনে বেশ কয়েকটি অর্ধ বৃত্ত এঁকে নিলাম ম্যান্ডেলা ডিজাইন করার জন্য।



চতুর্থ ধাপ


20241009_004543.jpg

এই পর্যায়ে মেঘ এবং রংধনু কালার করে নিলাম।



পঞ্চম ধাপ


20241009_010546.jpg

তারপর অর্ধ বৃত্ত গুলোর মধ্যে বেশ কিছু ম্যান্ডেলা ডিজাইন করে,কালার করে নিচ্ছি।



ষষ্ঠ ধাপ


20241009_013700.jpg

এরপর বৃত্তের বাহিরে অনেক গুলো মেঘের ইমোজি এঁকে, কালার করে নিলাম। আর এভাবেই সম্পূর্ণ আর্টটি কালার করে নিলাম।



সর্বশেষ ধাপ


20241009_013930.jpg

কালার করার পর আর্টটি দেখতে দারুণ লাগছে। তারপর আমি সিগনেচার করে নিলাম।



2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিআর্ট
ফটোগ্রাফার@mohinahmed
ডিভাইসSamsung Galaxy S9 Plus
তারিখ৯.১০.২০২৪
লোকেশননারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG-20240212-WA0036.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

puss_mini_banner2.png

PUSS COIN: BUY/SELL

Sort:  
 2 years ago 

বেশ দারুন একটা ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন তো আপনি। আপনার অংকন করা এই ম্যান্ডেলা আর্ট দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছে। মেঘ এবং রংধনু সহিত কালারফুল ম্যান্ডেলা আর্ট হওয়াতে দেখতে বেশি সুন্দর লাগছে। অনেক নিখুঁতভাবে আপনি ডিজাইনগুলো করেছেন, যা দেখেই বুঝতে পারছি। নিশ্চয়ই প্রচুর সময়ের প্রয়োজন হয়েছিল পুরোটা কমপ্লিট করতে।

 2 years ago 

হ্যাঁ আপু চেষ্টা করেছি একেবারে নিখুঁতভাবে সম্পূর্ণ আর্টটি করতে। যাইহোক এতো চমৎকার মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 
 2 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে মেঘ এবং রংধনুর সহিত কিছু ম্যান্ডেলা ডিজাইন এর আর্ট তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি হাতের কাজ দেখতে সব সময় আমার কাছে সত্যি বেশ দারুন লাগে। এত সুন্দর ভাবে কালারিং পেন দিয়ে ম্যান্ডেলা আর্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

 2 years ago 

বেশ ভালো লাগলো আপনার কাছ থেকে এমন প্রশংসনীয় মন্তব্য পেয়ে। যাইহোক আর্টটি দেখে এতো সুন্দর মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

মেঘ ও রংধনুর সাথে মিলিয়ে খুব সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন। আপনার এই আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। এই ধরনের আর্ট গুলো করতে অনেকটা সময় ও ধৈর্যের প্রয়োজন। আপনার আর্ট দেখেই বোঝা যাচ্ছে অনেক সময় নিয়ে সম্পূর্ণ কাজ শেষ করেছেন। যত বেশি সময় নিয়ে আর্ট গুলো করা যায় দেখতে ততটাই সুন্দর দেখায়। কালার করার জন্য দেখতে আরো বেশি আকর্ষণীয় দেখাচ্ছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন আপু, সময় নিয়ে আর্ট করতে পারলে খুব সুন্দর হয়। যাইহোক আর্টটি দেখে এভাবে উৎসাহিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

মেঘ আর রংধনু দুটোই কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। আপনি আজ ম্যান্ডেলার আদলে বেশ সুন্দর করে একটি দৃশ্য অঙ্কন করেছেন। যা দেখে মনে হচ্ছে যে দৃশ্যটি চোখে পড়ার মত। ধন্যবাদ এমন একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার মতো আমারও মেঘ এবং রংধনু খুব ভালো লাগে। যাইহোক আর্টটি দেখে এভাবে অনুপ্রাণিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

রংধুনু দেখতে আমারও অনেক ভালো লাগে ভাইয়া ।মেঘ এবং রংধনুর সহিত কিছু ম্যান্ডেলার ডিজাইন অনেক সুন্দর ভাবে আর্ট করেছেন আপনি। এমন ধরনের ডিজাইন করতে গেলে একটু সময় লাগে ।ধন্যবাদ ধৈর্য সহকারে এত সুন্দর আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

এই ধরনের আর্ট গুলো করতে প্রচুর ধৈর্যের প্রয়োজন হয়। যাইহোক আর্টটি দেখে এভাবে সাপোর্ট করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

রংধনু আর ম্যান্ডেলা আর্ট দুই ছিল চোখে পড়ার মত। আপনি বেশ সুন্দর করে রংধনুর মাঝে ম্যান্ডেলা আর্ট করেছেনে। আমার কাছে কিন্তু আপনার আজকের আর্ট দেখতে বেশ দারুন লেগেছে। ধন্যবাদ আপনার সুন্দর এই পোস্টের জন্য।

 2 years ago 

আপনাদের কাছে ভালো লাগলেই পোস্ট করার সার্থকতা আপু। যাইহোক আর্টটি দেখে এমন অনুপ্রেরণামূলক মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ম্যান্ডেলা আর্ট গুলো আমার কাছে একটু বেশি ভালো লাগে।আর বিশেষ করে আপনার হাতের আর্ট গুলো একটু বেশি ভালো লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে মেঘ এবং রংধনুর সহিত কিছু ম্যান্ডেলা ডিজাইন এর আর্ট করেছেন।এতো সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট দেখতে পেরে বেশ ভালো লাগলো ভাইয়া।

 2 years ago 

আমার আর্ট গুলো আপনার খুব ভালো লাগে, এটা জেনে বেশ ভালো লাগলো। যাইহোক প্রতিনিয়ত এভাবে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 65315.47
ETH 1953.41
USDT 1.00
SBD 0.37