ভিডিওগ্রাফি পোস্ট || শহীদ মতিউর পার্ক থেকে ধারণকৃত চমৎকার ভিডিওগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত নিত্য নতুন পোস্ট আপনাদের সাথে শেয়ার করতে। সেই প্রেক্ষাপটে আজকে আবারো ভিডিওগ্রাফি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। অনেকের ভিডিওগ্রাফি পোস্ট দেখে আমি ভীষণ অনুপ্রাণিত হই প্রতিনিয়ত। আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই বা কোনো সুন্দর কিছু চোখে পরলে ফটোগ্রাফি করি সচরাচর। তবে অনেক সময় ফটোগ্রাফির মাধ্যমে সবকিছু তুলে ধরা সম্ভব হয় না। তাই মাঝে মধ্যে ভিডিওগ্রাফি করার প্রয়োজন হয়।



20240920_112145.jpg



গতকালকে সকাল ১০ টার আগে বাসা থেকে বের হয়েছিলাম কয়েকটি জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। তো প্রথমে বারিধারা গেলাম, তারপর গেলাম নতুন বাজার এবং এরপর গেলাম উত্তরা তে। তো প্রচন্ড জ্যামের কারণে গাড়িতে ৩/৪ ঘন্টা বসে থাকতে হয়েছিল। আর গতকালকে এতটাই গরম ছিলো যে,অবস্থা একেবারে খারাপ হয়ে গিয়েছে। তো উত্তরা তে আমার ব্যক্তিগত কাজ শেষ করে, ভাবলাম বাড্ডা দিয়ে বাসায় ফিরবো না। নয়তো ট্রাফিক জ্যামে মিনিমাম ৪/৫ ঘন্টা বসে থাকতে হবে। তাই রিকশা নিয়ে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশনে চলে গেলাম এবং ৩০ মিনিটের মধ্যেই মতিঝিল মেট্রোরেল স্টেশনে পৌঁছে গেলাম। তারপর রিকশা নিয়ে গুলিস্তান চলে আসলাম। তো এতটাই গরম লাগছিলো যে,তাই ভাবলাম শহীদ মতিউর পার্কে একটু হাঁটাহাঁটি করে তারপর গাড়িতে উঠে বাসায় চলে যাবো। তো পার্কে ঢুকে একটু হাঁটাহাঁটি করলাম এবং চারপাশের চমৎকার দৃশ্য উপভোগ করলাম। আসলে লেকটা খুব সুন্দর লেগেছিল। আমার কাছে লেক বরাবরই খুব ভালো লাগে। তারপর একটি ভিডিওগ্রাফিটা ক্যাপচার করে ফেললাম। বিকেল বেলা এমন খোলামেলা পরিবেশে সময় কাটাতে ভীষণ ভালো লেগেছিল। কিছু মানুষ দেখলাম বোটে চড়ে লেকের মধ্যে ঘুরছে


20240920_112126.jpg


ভিডিওগ্রাফির পাশাপাশি কিছু ফটোগ্রাফিও করে নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করতে। কারণ আপনাদের সাথে যেকোনো কিছু শেয়ার করতে পারলে ভালো লাগা দ্বিগুণ হয়ে যায়। ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে আমার সবসময়ই ভীষণ ভালো লাগে। কারণ সুন্দর সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দী করা আমার এক ধরনের শখ বলা যায়। সবমিলিয়ে সেই মুহূর্তের অনুভূতিটা ভাষায় প্রকাশ করা যাবে না। মানুষের চিৎকার চেচামেচির সাউন্ড ছিলো প্রচুর, তাই আমি ব্যাকগ্রাউন্ডের অরিজিনাল সাউন্ড দূর করে মিউজিক অ্যাড করে দিয়েছি। নয়তো আপনারা হয়তোবা বিরক্ত বোধ করতেন সেই শব্দের কারণে। যাইহোক ভিডিওগ্রাফিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।


20240920_112257.jpg



👇ভিডিওগ্রাফির লিংক👇


ভিডিওগ্রাফিটা ইনশট অ্যাপ দিয়ে এডিট করা হয়েছে


2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিভিডিওগ্রাফি
ভিডিওগ্রাফার@mohinahmed
ডিভাইসSamsung Galaxy S9 Plus
তারিখ২০.৯.২০২৪
লোকেশনw3w

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG-20240212-WA0036.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

puss_mini_banner2.png

PUSS COIN: BUY/SELL

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 
 2 years ago 

শহীদ মতিউর পার্ক টা দেখে ভালো লাগলো। বেশ নিরিবিলি এবং শান্ত একটা পরিবেশ। খুব সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছেন সেখানে। ভিডিওগ্রাফির মাধ্যমে পুরো পার্কের এরিয়া টা দেখে বেশ ভালো লাগলো। পার্কের লেক টা আসলেই খুব সুন্দর। দারুন একটা ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু এই পার্কটি একেবারে নিরিবিলি। যাইহোক ভিডিওগ্রাফিটা দেখে এতো সুন্দর মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

এ পার্কের নাম আমি শুনেছি কিন্তু কোনদিন কোন ভাবে এ পার্কটা দেখা হয়নি কোন ভিডিওর মাধ্যমে। আজকে প্রথম দেখলাম ভিডিওটার মাধ্যমে কিছু অংশ। খুব সুন্দরভাবে সাজানো গোছানো পার্ক টা, দেখে বেশ ভালো লাগলো।

 2 years ago 

আপনাদের কাছে ভালো লাগলেই পোস্ট করার সার্থকতা ভাই। যাইহোক ভিডিওগ্রাফিটা দেখে এভাবে অনুপ্রাণিত করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ভিডিওগ্রাফির মাধ্যমে সুন্দর একটি জায়গা আমাদের দেখানোর চেষ্টা করেছেন। এ সমস্ত জায়গার ভিডিও গুলো আমার ভালো লাগে। আমি এমনিতেই দেশের বিভিন্ন জায়গার ভিডিও দেখতে পছন্দ করি। কারণ এর মধ্যে থেকে অনেক কিছু ইনজয় করা যায়।

 2 years ago 

বিভিন্ন জায়গার ভিডিওগ্রাফি দেখতে আমারও খুব ভালো লাগে। যাইহোক ভিডিওগ্রাফিটা দেখে এতো চমৎকার মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আসলে কিছু কিছু ভিডিওগ্রাফি আছে দেখলে মন জুড়িয়ে যায়। আজকে আপনি সেরকম চমৎকার একটি ভিডিওগ্রাফি করেছেন।শহীদ মতিউর পার্ক এর ভিডিওগ্রাফিটি দেখে অনেক ভালো লাগলো। আসলে ভালো কিছু বা ভালো পরিবেশ দেখলে ভিডিওগ্রাফি করলে নিজের কাছে ভালো লাগে। ধন্যবাদ চমৎকার কিছু ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

এই পার্কটি আসলেই খুব সুন্দর। একেবারে নিরিবিলি পরিবেশে সময় কাটাতে ভীষণ ভালো লেগেছিল। যাইহোক ভিডিওগ্রাফিটা দেখে গুছিয়ে মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

খুবই সুন্দর একটি ভিডিওগ্রাফি শেয়ার করেছেন৷ আপনার কাছ থেকে এরকম অসাধারণ একটি ভিডিওগ্রাফি দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ একই সাথে এখানে আপনি এই ভিডিওগ্রাফির মাধ্যমে খুব সুন্দর ভাবে এই পার্কের সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছেন৷ ধন্যবাদ এই রকম সুন্দর একটি ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

 2 years ago 

ভিডিওগ্রাফিটা দেখে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন,জেনে ভীষণ ভালো লাগলো। যাইহোক প্রতিনিয়ত এভাবে সাপোর্ট করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64324.67
ETH 1863.46
USDT 1.00
SBD 0.38