রেসিপি পোস্ট || 🍲টমেটো দিয়ে মলা মাছের ভুনা রেসিপি তৈরি🍲

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি রেসিপি পোস্ট শেয়ার করবো। আপনারা অনেকেই জানেন যে, আমি মাঝেমধ্যে বাসায় বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে থাকি। যাইহোক কয়েকদিন আগে টমেটো দিয়ে মলা মাছের ভুনা রেসিপি তৈরি করেছিলাম। ছোট মাছ খেতে আমার খুব ভালো লাগে। বিশেষ করে ছোট মাছের মধ্যে মলা মাছ এবং কাঁচকি মাছ খেতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। সাথে ধনিয়াপাতা দিয়েছিলাম বলে,রেসিপির স্বাদ অনেকাংশে বৃদ্ধি পেয়েছিল। সবমিলিয়ে রেসিপিটা খেতে সত্যিই দারুণ লেগেছিল। তাছাড়া রেসিপির কালারটাও খুব সুন্দর এসেছিল। যাইহোক আপনারা চাইলে এই রেসিপিটা বাসায় তৈরি করে খেতে পারেন। রেসিপিটা আমি ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।



টমেটো দিয়ে মলা মাছের ভুনা রেসিপি তৈরি

IMG-20250211-WA0010.jpg



প্রয়োজনীয় উপকরণ


উপকরণপরিমাণ
মলা মাছ২৫০ গ্রাম
টমেটো৩টা
পেঁয়াজ২টা
কাঁচামরিচ৬/৭টা
ধনিয়া পাতাপরিমাণ মতো
হলুদের গুঁড়াপরিমাণ মতো
মরিচের গুঁড়াপরিমাণ মতো
জিরার গুঁড়াপরিমাণ মতো
আদা রসুন পেস্টপরিমাণ মতো
লবণপরিমাণ মতো
সয়াবিন তেলপরিমাণ মতো

GridArt_20250211_123335561.jpg

প্রধান উপকরণ



প্রস্তুত প্রণালী নিম্নরূপ :


🍲প্রথম ধাপ🍲


IMG-20250211-WA0007.jpg

প্রথমে হলুদ মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে মেখে রাখা মলা মাছ গুলো সয়াবিন তেল দিয়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আলাদা একটি পাত্রে তুলে রাখবো।



🍲দ্বিতীয় ধাপ🍲


IMG-20250211-WA0009.jpg

তারপর পরিমাণ মতো সয়াবিন তেল ঢেলে দিলাম। তেল একটু গরম হওয়ার পর পেঁয়াজ কুঁচি দিয়ে দিলাম। পেঁয়াজ হালকা বাদামি কালার হওয়ার পর পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়া,আদা রসুন পেস্ট,জিরার গুঁড়া, লবণ এবং কেটে রাখা কাঁচা মরিচ গুলো দিয়ে দিলাম।



🍲তৃতীয় ধাপ🍲


IMG-20250211-WA0011.jpg

এরপর মসলা গুলো ভালোভাবে কষিয়ে কেটে রাখা টমেটোগুলো দিয়ে, একটু নেড়ে নিলাম।



🍲চতুর্থ ধাপ🍲


IMG-20250211-WA0013.jpg

এই পর্যায়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পানিতে বলক আসা পর্যন্ত।



🍲পঞ্চম ধাপ🍲


IMG-20250211-WA0012.jpg

একটু পর ঢাকনা খুলে দেখলাম পানিতে হালকা বলক চলে এসেছে। তারপর ভেজে রাখা মলা মাছ গুলো দিয়ে দিলাম। এরপর ঢাকনা দিয়ে ৫ মিনিট ঢেকে রাখবো।



🍲ষষ্ঠ ধাপ🍲


IMG-20250211-WA0008.jpg

৫ মিনিট পর ঢাকনা খুলে কেটে রাখা ধনিয়াপাতা গুলো দিয়ে, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিবো ২ মিনিটের জন্য।



🍲পরিবেশন🍲


IMG-20250211-WA0010.jpg

২ মিনিট পর চুলা বন্ধ করে নিলাম এবং তারপর বাটিতে ঢেলে গরম গরম পরিবেশন করলাম। রেসিপিটা খেতে আসলেই দারুণ লেগেছিল।



2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিরেসিপি
ফটোগ্রাফার@mohinahmed
ডিভাইসSamsung Galaxy S9 Plus
তারিখ১১.২.২০২৫
লোকেশননারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG-20240212-WA0036.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

puss_mini_banner2.png

PUSS COIN: BUY/SELL

Sort:  
 last year 

এই মলা মাছকে আমাদের এদিকে কাচকি মাছ বলে থাকে। ছোট মলা মাছ আমার খুব পছন্দের। আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে টমেটো দিয়ে মলা মাছের ভুনা রেসিপি তৈরি করেছেন। মলা মাছের ভুনা দেখে খেতে খুব ইচ্ছা করতেছে। রন্ধন প্রক্রিয়া খুবই দুর্দান্ত হয়েছে। ধন্যবাদ আপনাকে ভাই।

 last year 

এগুলোকে কাঁচকি মাছ বলে না ভাই। কাঁচকি মাছ সাইজে আরও ছোট হয়ে থাকে। যাইহোক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 last year 

ও আচ্ছা ভাই, দেখতে কিন্তু কাঁচকি মাছের মতোন লাগতেছে। ধন্যবাদ আপনাকে ভাই।

 last year 

ডেইলি টাস্ক প্রুফ:

GridArt_20250211_104836042.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

দাদা এক থালা গরম ভাত নিয়ে আসছি৷ হে হে। মলা মাছ বা মৌরলা মাছ এইভাবে রান্না করে আমরাও অনেক খাই। তবে আমার মা সামান্য একটু সরষে বাটা দিয়ে দিতেন। ফলে মাছের স্বাদ একেবারেই অন্যরকম হতো। মলা মাছ খেতে যত ভালো বাছতে কিন্তু ততোই কষ্ট।

 last year 

মলা মাছ বাছতে কোনো ঝামেলাই নেই। আমি তো কাটা সহ একেবারে চিবিয়ে খেয়ে ফেলি হা হা হা। এতো চমৎকার মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

এতদিন ভাবতাম মলা মাছটা আসলে কি। কিন্তু আজ জানলাম যে এটি হল মৌরলা মাছ। মৌরলা মাছ খেতে আমার যথেষ্ট ভালো লাগে। আর আপনি যেভাবে সুন্দর রেসিপিটি শেয়ার করলেন তার তো স্বাদ অসাধারণ হবে বুঝতেই পারছি। মলা মাছের এত সুন্দর একটি রেসিপি শেয়ার করবার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

আমরা এই মাছকে মলা মাছ বলে থাকি দাদা। রেসিপিটা এককথায় দুর্দান্ত লেগেছিল খেতে। এভাবে সাপোর্ট করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 last year 

মলা মাছ ঝাল ঝাল করে চচ্চড়ি করে খেতে ভালোই লাগে। এভাবে টমেটো দিয়ে ভুনা করলেও বেশ সুস্বাদু হয়। তবে আগে এভাবে ভেজে নিয়ে কখনো ভুনা করা হয়নি। রেসিপিটা খুবই সুস্বাদু লাগছে দেখতে। খেতেও দারুন ছিল নিশ্চয়ই। ধন্যবাদ ভাইয়া সুস্বাদু একটা রেসিপি শেয়ার করার জন্য।

 last year 

মলা মাছ এভাবে ভেজে রান্না করলে খেতে সত্যিই দারুণ লাগে। এমন প্রশংসনীয় মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য আপনাকেও ধন্যবাদ আপু।

 last year 

আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে টমেটো দিয়ে মলা মাছের ভুনা রেসিপি তৈরি করেছেন। আসলে মলা মাছের রেসিপি বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে তৈরি করা যায়। আপনি একদম ভিন্ন পদ্ধতি অবলম্বন করে মলা মাছের রেসিপি তৈরি করেছেন। রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল।

 last year 

মলা মাছ বিভিন্ন ভাবে রান্না করা যায়। যথাযথ মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

বাহ্ আজকে দেখছি আপনি চমৎকার একটি রেসিপি শেয়ার করেছেন।মলা মাছের শুঁটকি খেতে যেমন মজা লাগে, তাঁর থেকে বেশি মজা লাগে মলা মাছের সাথে অন্য কিছুর মিশ্রণ করে রেসিপি তৈরি করলে। আপনার রেসিপিটি আপনি ধারাবাহিকভাবে উপস্থাপন করেছেন দেখে বেশ ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া আপনাকে

 last year 

মলা মাছের শুঁটকি কখনো খাওয়া হয়নি আমার। তাই স্বাদ কেমন সেটা বলতে পারছি না। যাইহোক এভাবে সাপোর্ট করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

রেসিপি টি দেখেই জিভে পানি এসে গেছে ভাইয়া। একে তো মলা মাছ তার ওপর টমেটো দিয়ে ভুনা করা এমন একটা স্বাদ আমি দূর থেকে ছবি দেখে অনুভব করছি। আমার আম্মু মাঝে মাঝে এভাবে রান্না করে আমি এই রেসিপি দিয়ে গরম ভাত পেট ভরে খেয়ে ফেলি। আপনার রেসিপিটি অনেক সুস্বাদু হয়েছিল নিশ্চয়ই! খুদা তিনগুণ বেড়ে গেল আপনার পোস্টটি দেখে।

 last year 

ঠিক বলেছেন আপু,গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে দারুণ লাগে। সুন্দর ও সাবলীল ভাষায় মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63162.59
ETH 1821.63
USDT 1.00
SBD 0.38