You are viewing a single comment's thread from:

RE: স্বপ্নের পদ্মা সেতু।

in আমার বাংলা ব্লগ4 years ago (edited)
স্বপ্নের পদ্মা সেতু আজ বাস্তবে রূপ নিয়েছে। পদ্মা সেতু আমাদের বাঙালি জাতির গৌরব, বাঙালি জাতির অহংকার। পদ্মা সেতুর ফলে দক্ষিণবঙ্গের মানুষ এত দিনের কষ্ট থেকে মুক্তি লাভ করেছে। এই পদ্মা সেতুকে কেন্দ্র করে বাংলাদেশে এখন সামনের দিকে অনেক এগিয়ে যাবে, এই প্রত্যাশাই করি।পদ্মা সেতু নির্মাণ কালে অনেক বাধা বিপত্তি বাংলাদেশের সরকার প্রধানকে দামাই রাখতে পারেনি।সকল প্রতিকূলতাকে উপেক্ষা করে আজ বাঙালি জাতি আমরা স্বপ্নের পদ্মা সেতুকে বাস্তবে রূপান্তরিত করতে পেরেছি।যা বাঙালি জাতিকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড় করিয়েছে।আমাদের এই পদ্মা সেতু নির্মাণের ফলে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নতি এবং সমৃদ্ধশালি হয়েছে।আজ ২৫ শে জুন সেই স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন হলো।আর এর মধ্য দিয়ে বাংলাদেশ আরও একধাপ সামনের দিকে এগিয়ে গেল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64219.95
ETH 1861.34
USDT 1.00
SBD 0.39