📜 স্বরচিত কবিতা আবৃতি:- "অপেক্ষার আলো"🎙️
আজ আবারো আপনাদের মাঝে হাজির হলাম আমার নিজের লেখা একটি কবিতা আবৃত্তি নিয়ে। কবিতা লেখা যেমন আনন্দের, তেমনি কবিতা আবৃত্তি করা আরও বেশি আবেগের। আমি মনে করি, কবিতা আবৃত্তি করা লেখার চেয়েও কিছুটা কঠিন। প্রতিটি শব্দকে হৃদয়ে ধারণ করে উচ্চারণ করতে হয়, অনুভব করে তবেই পাঠ করতে হয়।
তবে একবার যদি এই অভ্যাস তৈরি হয়ে যায়, তাহলে বারবার কবিতা আবৃত্তি করতে ইচ্ছে করে। আজ আমি আপনাদের শোনাতে চলেছি আমার নিজের লেখা একটি কবিতা "অপেক্ষার আলো"। কবিতাটি এখন আপনাদের মাঝে আবৃত্তি করে শোনাবো।আশা করছি আপনারা সবাই কবিতা আবৃত্তি উপভোগ করবেন। চলুন তাহলে শুরু করি...
📜 কবিতার নাম: "অপেক্ষার আলো"
✍️ লেখক: ফয়সাল আহমেদ
🎙️ কবিতা আবৃত্তি: ফয়সাল আহমেদ
আজও তোমার অপেক্ষায় থাকি,
তুমি আসবে বলে তাই।
কথা দিয়েছিলে যাবে না কোথাও,
তবুও চলে গেলে হায়।
গেলে তো গেলেই ফিরে আসলে না আর,
তবুও তোমার পথ চেয়ে আজও অপেক্ষায় থাকি।
স্মৃতির পাতায় আঁকি তোমাকে,
নিঃশব্দ রাতে কাঁদি চুপিচুপি।
তুমি কি আসবে ফিরে?
আলোকিত করবে কি আমার জীবন?
বুকে টেনে কি বলবে? ভালোবাসি তোমায়,
হারিয়ে যাওয়া দিনের মতো আপন করে?
ঝরা পাতার মতো একলা আমি,
তোমার অভাবে মন কাঁদে।
নদীর ধারে বসে ভাবি শুধু,
তোমার স্মৃতি স্রোতে ভাসে।
তোমার নামটা আজও মনের কোণে,
তোমার ছোঁয়া আজও হৃদয়ে বয়ে।
ফিরে এসো, ভালোবাসার আলো হয়ে,
নতুন করে রাঙাও আমার পৃথিবী
কবিতা আবৃত্তি:-
আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
X-Promotion
Daily Tasks
Comment Link:-
https://x.com/mohamad786FA/status/1915300262484332750?t=fTzJMWSEKnHRqvRejV7jdQ&s=19
https://x.com/mohamad786FA/status/1915300487932399887?t=_7nuSHO-OGx7PpwIM-s8qQ&s=19
Ss
ভালোবাসার মানুষের অপেক্ষা জীবনের শেষ অব্দি করা যায়। আপনার স্বরচিত কবিতা "অপেক্ষার আলো" আবৃত্তি করেছেন শুনে খুবই ভালো লাগলো। অনেক সুন্দর একটি আবৃতি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
প্রথমত আপনার লেখা কবিতাটি পড়ে মুগ্ধ হলাম। দুর্দান্ত একটি কবিতা লিখেছেন ভাইয়া। সেই কবিতাটি আবার সুন্দরভাবে আবৃত্তি করেছেন।যা শুনে বেশ ভালো লাগলো।অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য।
অপেক্ষা পৃথিবীর সবচাইতে সুন্দর জিনিসগুলোর মধ্যে একটা। কিন্তু অনেক সময় এই অপেক্ষা আবার পাল্টে যায় বেদনায়। দারুণ লাগল আপনার কবিতা আবৃত্তি টা ভাই। বেশ চমৎকার করেছেন। ধন্যবাদ আপনাকে।।